| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কঠিন চীবর দান উপলক্ষ্যে রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা বিষয়ক ব্রিফিং

৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষ্যে রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রাঙ্গামাটি পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে ডিউটিতে নিয়োজিত সদস্যদের এ ব্রিফিং দেওয়া হয়।

বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসার শিক্ষার্থীসহ দগ্ধ ৮

ব্রাহ্মণবাড়িয়া সদরে বড় হুজুর বাড়ি দারুল নাজাত মহিলা মাদ্রাসায় ট্রান্সফর্মার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আট শিক্ষার্থী দগ্ধ হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তিনজনকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে।

বিস্তারিত...

রাউজানে র‍্যাবের অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় দুইজনকে আটক করা হয়েছে।

বিস্তারিত...

জুলাই মঞ্চের নেত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, এনসিপি নেতা গ্রেফতার

চাঁদপুরে জুলাই মঞ্চের নেত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বিস্তারিত...

চাঁদপুরে নয় মাসে সাপের কামড়ে আহত পাঁচ শতাধিক, মৃত্যু ৩

নদী উপকূলীয় চাঁদপুরের আট উপজেলায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৫৫৫ জন ব্যাক্তি সাপের কামড়ে আহত হয়েছেন। এর মধ্যে বিষধর সাপের কামড়ে হাইমচর উপজেলায় ১জন ও কচুয়া উপজেলায় ২জনের মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

লক্ষ্মীপুরের রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ জাফর আহম্মেদ তুহিন (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কেরোয়া ইউনিয়নের মধ্যে কেরোয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিস্তারিত...

সুবর্ণচরে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার গণশুনানি অনুষ্ঠিত

নোয়াখালীর সুবর্ণচরে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষ্যে সেবাপক্ষ উদযাপনে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার সেবা মূলক কার্যক্রমকে আরো গতিশীল করতে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে সুবর্ণচরের চরবাটা খাসের হাট সংলগ্ন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ গণশুনানীতে সমাজের প্রায় সকল শ্রেণী-পেশার মা

বিস্তারিত...

হালদায় ১২ বছর বয়সি ২০ কেজি কাতলার মৃত্যু

দেশের অন্যতম মিঠাপানির রুই জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে অর্ধগলিত একটি মৃত কাতলা মাছ উদ্ধার করা হয়েছে। প্রায় ২৬ ইঞ্চি দৈর্ঘ্যের কাতলা মাছটির ওজন ছিল প্রায় ২০ কেজি। বয়স আনুমানিক ১২ বছর।

বিস্তারিত...

নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নে অরূপ দাস (৮) বছরের এক শিশু শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া শিশু শিক্ষার্থী মৃত্যু বিষয়টা নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

চাঁদপুরে পচা ইলিশ জব্দ, মালিকের লাখ টাকা জরিমানা

চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ভোলার মনপুরা থেকে বিক্রির জন্য নিয়ে আসা প্রায় ৩ শতাধিক কেজি পচা ইলিশ জব্দ করে মাটি চাপা এবং মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

বিস্তারিত...

চাঁদপুরে ১০০ চালককে বিনামূল্যে হেলমেট প্রদান

চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে ১০০ চালককে বিনামূল্যে হেলমেট প্রদান করা হয়েছে। ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবনের ক্ষতি’ এ প্রতিপাদ্যকে ধারণ করে চাঁদপুর সড়ক বিভাগের পক্ষ থেকে এসব হেলমেট প্রদান করা হয়। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুর সড়ক ও জনপথ সড়ক বিভাগের উদ্যোগে উপবিভাগীয় প্রকৌশলী মো. আনোয়ার হোসেন অতিথি হিসেবে উপস্থিতে এই হেলমেট বিতরণ করেন।

বিস্তারিত...

খাগড়াছড়িতে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের মানববন্ধন

‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা। বুধবার (২৯ অক্টোবর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

অস্ত্রের মুখে ৭ বাংলাদেশি জেলেকে অপহরণ করল আরাকান আর্মি

সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরের বাংলাদেশি সীমানা থেকে একটি মাছ ধরার ট্রলারসহ ৭ জন বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় তাদের ধরে নিয়ে যায়। পরে আজ বুধবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের টেকনাফের কায়ুকখালীয়া ঘাটের ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ।

বিস্তারিত...

চাঁদপুরে চেকপোস্টে মাদকসহ গ্রেপ্তার ২

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশ চেকপোস্টে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাজা ও ১ বোতল ফেন্সিডিলসহ যুথি (২২) ও রবিউল করিম (৩৩) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বহন করা প্রাইভেটকার এক্সিও ঢাকা মেট্রো জ-২৯-২০৯৫ জব্দ করা হয়েছে।

বিস্তারিত...

বর্মাছড়ির সেনা ক্যাম্প সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

বেশ কয়েকদিন ধরেই অশান্তি চলছিল লক্ষ্মীছড়ি বর্মাছড়ি ইউনিয়নে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন নিয়ে। অবশেষে জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে সরে আসার সিদ্ধান্ত নেয় সেনাবাহিনী।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪