খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার ভারত–বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে পাচারকরা বিপুল ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁদপুর সদরের বাগাদি ইউনিয়নের মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. প্রিন্স মাহমুদ (২০) নামে যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে মমিনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল।
চট্টগ্রাম নগরের পুলিশ বহনকারী একটি বাস উল্টে ২৭ নারী পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে দামপাড়ার ওয়াসা মোড় সংলগ্ন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) হেডকোয়ার্টারের ভেতরের এ দুর্ঘটনা ঘটে।
লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে চেক পোস্ট বসিয়ে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ১৩৮টি যানবাহনে তল্লাশি করা হয়।
গত কয়েকমাস ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সুমন (৪২)। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
কিশোর কণ্ঠ ফাউন্ডেশন চাঁদপুর শহর শাখার আয়োজনে ‘কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫’ এর এবারের পরীক্ষায় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ২ হাজার ৯০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে। এমন মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম।
বনভান্তের উদ্দেশে চীবর ও কল্পতরু দানের মধ্য দিয়ে রাঙ্গামাটির রাজবন বিহারে শেষ হয়েছে পার্বত্যঞ্চলের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দানোৎসব। বৃহস্পতিবার বিকেলে বেইনঘর উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এই দুই দিনব্যাপী উৎসব আজ শুক্রবার ( ৩১ অক্টোবর) দুপুরে চীবর দান অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৫ ব্যাটালিয়ান ও ৬০ ব্যাটালিয়ন পৃথক অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে। শুক্রবার (৩১অক্টোবর) ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে এসব পণ্য জব্দ করা হয়।
রাঙামাটি শহরে চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে মো. সালাউদ্দিন (৪০) নামে এক রেস্টুরেন্ট মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে তাকে আটক করা হয়।
কে এস মং বলেছেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ সময় ধরে বাঙালি, চাকমা,মারমা,তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা,বম,লুসাইসহ একাধিক জনগোষ্ঠীর বসবাস তাই পার্বত্য চট্টগ্রামকে কোনো জাতিগোষ্ঠীর একার দাবি করা যাবে না।
চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ জামে মসজিদের ছাদ থেকে হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর (দুলাল) মেলকার (৪০) নামে ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় যুবদলকর্মী মো. সাজ্জাদ (২২) হত্যা মামলায় একটি বিদেশি পিস্তলসহ আরও দুজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রধান আসামি ইউসুফ প্রকাশ হিরন (২৫) ও আরেক এজাহারনামীয় আসামি রিয়াজ করিম (৩৩)।
চাঁদপুরের শাহরাস্তিতে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে বোরকা পরে চাচাকে কুপিয়ে রক্তাক্ত করেছেন ভাতিজা মিজানুর রহমান। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় বাদশা তালুকদার (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মদনেরগাঁও বরকন্দাজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।