বান্দরবানে চুরির অভিযোগে দুই যুবককে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতনের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলায় ব্যাপক সমালোচনার ঝড় উঠে।
নোয়াখালীর সুবর্ণচরে জেলা যুবদলের নির্দেশ অমান্য করে উপজেলা যুবদলের নামে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কয়েকজন যুবদল নেতার গ্রুপিংমূলক কর্মসূচি পালনের প্রতিবাদে সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে এই তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
চাঁদপুরের ফরিদগঞ্জের বর্ডার বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে ট্রাফিক আইন লঙ্ঘন করায় ৯০টি যানবাহন তল্লাশি করেছে যৌথ বাহিনী। জব্দ করা হয়েছে ৬টি গাড়ি এবং জরিমানা আদায় করা হয়েছে ৬০ হাজার টাকা।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ত্রাস চাঁন মিয়া ওরফে চাঁন্দা ডাকাত (৩৮) অবশেষে র্যাবের হাতে ধরা পড়েছে। র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের সদস্যরা সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আল-আমিন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
রাঙ্গামাটির লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় হাসপাতালের দৈনন্দিন কার্যক্রম, রোগীদের খাবার সরবরাহ এবং চিকিৎসকদের দায়িত্ব পালনে প্রাথমিকভাবে অসঙ্গতির প্রমাণ পেয়েছে কমিশন।
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনে ইউপিডিএফের বাধা এবং সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে ঘটে যাওয়া ধর্ষণ, গুম ও খুনের ঘটনাবলীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় ব্যানার টানানো ও সরানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. সাজ্জাদ (২৬) নামে এক যুবদলকর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন, যাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে (৬৫) চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স সংগ্রহ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করার লক্ষ্যে সোমবার চসিক এবং বি ট্র্যাক সলিউশন্স ও মাইলেজের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
চট্টগ্রামে আবুধাবি ফেরত মো. ইমরান মুন্না (৩০) নামের এক প্রবাসীকে অপহরণের ঘটনা ঘটেছে।
চাঁদপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি এবং খাবার সামগ্রী স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণ না করার অপরাধে বেকারি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মানিককে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে উদ্যাপিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা যুবদলের আয়োজনে শহরের চেঙ্গী স্কোয়ার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
নোয়াখালীর সুবর্ণচরে সংবাদ সম্মেলন করেছে খুচরা সার বিক্রেতা এসেসিয়েশন অব বাংলাদেশ এর সুবর্ণচর উপজেলা শাখা। সার নীতিমালা ‘২০০৯’ এর পুনর্বহাল ও ‘২০২৫’ এর বাতিলের দাবিতে এ সংবাদ সম্মেলন করেন।