লক্ষ্মীপুরে এবার ৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় দিয়েছে। এরমধ্যে ৪ হাজার ৭৭৪ জন শিক্ষার্থী (৪৮.৯৫%) পরীক্ষায় কৃতকার্য হয়েছে। ১৫৭ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এছাড়া জেলার তিনটি কলেজের ১৮ জন পরীক্ষার্থী কেউই পাশ করতে পারেনি।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় কারখানার আগুন চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ও নৌবাহিনীর ৪টি ইউনিট। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগুন নিন্ত্রয়ণে আসেনি। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
বান্দরবানের রুমা উপজেলায় আগামী সোমবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উ. কে এস মং-এর উদ্যোগে এবং চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আল হামিদ টেক্সটাইল নামের একটি তোয়ালে কারখানায় আগুন লেগেছে। সাততলা ভবনটির পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওই ভবনের ৫,৬,৭ তলায় তাদের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিত রাখার দাবিতে রাঙ্গামাটিতে হরতাল ও বিক্ষোভের ডাক দিয়েছে ‘রাঙ্গামাটির সচেতন ছাত্র-জনতা’। আগামী রবিবার (১৯ অক্টোবর) এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাঙ্গামাটি শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের নেতারা।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান ফেরত দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৫৩৬ কার্টন সিগারেট ও ৮টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব সিগারেট ও মুঠোফোন জব্দ করেন চট্টগ্রাম কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ২৩ লাখ টাকা।
ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকার ও মৎস্য বিভাগ কর্তৃক অভিযান পরিচালনাকারী টিমের উপর হামলা দায়ে লক্ষ্মীপুরে দুই জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
লক্ষ্মীপুরে ‘বিজ্ঞানমনস্ক হওয়ার প্রত্যয়ে’ লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে এই উৎসবের উদ্বোধন করা হয়। সকাল থেকেই লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা দলবেঁধে হাজির হয় উৎসবে।
যাত্রীবাহী বাস কাউন্টারের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে যুবদলের দু'গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়।
পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় রাঙ্গামাটিতে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার( ১৫ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গাংচিল আবাসনে এ ঘটনা ঘটে।
আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোট আয়োজন এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার পঙ্খীমুড়া এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এসময় চিকিৎসা সেবার পাশপাশি ওষুধ বিতরণ করা হয়।
পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটসহ ৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে দলটি।
ভারতীয় প্রতারকের বিয়ের প্রলোভনে পাচারকালে সুনামগঞ্জের এক তরুণীকে উদ্ধার করলো র্যাব-৯ সদস্যরা। (১৪ অক্টোবর) মঙ্গলবার রাতে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র্যাব-৯।