| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাঙ্গামাটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দুর্যোগের ঝুঁকি হ্রাস ও বিপদ মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই প্রতি বছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়।

বিস্তারিত...

চাকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী দৃষ্টিপ্রতিবন্ধী মো. মিজান মিয়া

আগামী ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। আসন্ন চাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মো.মিজান মিয়া। তিনি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তিনি। একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী হিসেবে মো. মিজান মিয়ার ছাত্রদল সমর্থিত প্যানেলে অন্তর্ভুক্তি চারদিকে আলোড়ন সৃষ্টি করেছে।

বিস্তারিত...

চাঁদপুরে একমাসে সেনাবাহিনীর ১৫৬ অভিযান

চাঁদপুর জেলাজুড়ে সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ১৫৬ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য উপস্থাপন করেন চাঁদপুরে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মো. আশিক।

বিস্তারিত...

চমেক হাসপাতালের গাইনি বিভাগে এসি বিস্ফোরণে আহত ৩

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সাত তলায় কাজ করার সময় এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তিনজন টেকনিশিয়ান দগ্ধ হয়েছেন। আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

চাঁদপুরে কালভার্ট নির্মাণ না করেই অর্ধকোটি টাকা লোপাট

চাঁদপুরের শাহরাস্তিতে গ্রামীণ রাস্তার ১৫ মিটার পর্যন্ত কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ১২ মিটার দৈর্ঘের একটি কালভার্ট নির্মাণ না করেই অর্ধকোটি টাকা উত্তোলন করে নিয়েছে ঠিকাদার। এর সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে

বিস্তারিত...

শিক্ষা কর্মকর্তার সার্বক্ষণিক ‘অঘোষিত সফরসঙ্গী’ সহকারী শিক্ষক

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলমের বিদ্যালয় পরিদর্শন কিংবা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের সময় নিয়মিত সফরসঙ্গী থাকেন একই উপজেলার চরবৈশাখী থানার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ এমদাদ উল্লাহ। এতে তাঁর নিজ বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতে টিকাদান কর্মসূচিকে সফল করতে হবে : চসিক মেয়র

৮ লাখ ২৯ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সব এলাকায় ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫’ এর সফল বাস্তবায়নের লক্ষ্যে রবিবার (১২ অক্টোবর) সকালে দুটি স্থানে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে ১০ টায় চন্দনপুরার গুল-এজার-বেগম মুসলিম সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবং সকাল ১১ টায় প্রবর্তক মোড়স্থ আইয়ুব বাচ্চু চত্বরে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের টিকাদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিস্তারিত...

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে দুই পা হারালেন বিজিবি সদস্য

বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে দুই পা হারিয়েছেন বিজিবির এক সদস্য। রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) আওতাধীন রেজুআমতলী বিওপির প্রস্তাবিত টিওবি এলাকাধীন ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের পেয়ারা বুনিয়ায় টহলরত অবস্থায় মাইন বিস্ফোরণের শিকার হন ল্যান্স নায়েক মোঃ আক্তার হোসেন।

বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৬ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবির বিশেষ অভিযানে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের বিভিন্ন রোগের ইনজেকশন, স্মার্টফোনের ডিসপ্লে ও পেঁয়াজের বীজ জব্দ করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) দুপুরে ২৫ ব্যাটালিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে বিজিবি।এর আগে, শনিবার রাতে উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী এলাকা থেকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় চোরাই পণ্যগুলো জব্দ করে।

বিস্তারিত...

চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে সংঘর্ষ, পুলিশের গুলিতে আহত ২

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় কনসার্টকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিচার্জ ও শর্টগান দিয়ে গুলি ছোঁড়ে। এতে অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় কয়েকজনকে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে পিআরসহ ৫ দফা দাবিতে জামায়াতের গণমিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি : পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে লক্ষ্মীপুরে গণমিছিল ও স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখা। রোববার (১০ অক্টোবর) সকালে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে জামায়াতে ইসলামীর দ্বিতীয় পর্বের অংশ হিসেবে পালন করা হয় এ কর্মসূচি।

বিস্তারিত...

চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

চট্টগ্রাম নগরীতে একটি কনসার্টে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে অস্ত্রসহ ইউপিডিএফের দুই সদস্য আটক

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সক্রিয় দুই সদস্যকে অস্ত্র, গুলি ও ওয়াকিটকি সেটসহ আটক করেছে সেনাবাহিনী।

বিস্তারিত...

কোম্পানীগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, ভাই-বোনের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ভাই-বোন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার (১১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বোনের মৃত্যু হয়।

বিস্তারিত...

কর্ণফুলী সেতুর টোল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

কর্ণফুলী শাহ আমানত (রাঃ) সেতুর অন্যায় ও অযৌক্তিক টোল আদায়ের প্রতিবাদে কর্ণফুলী নাগরিক পরিষদ, সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতি এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন, চট্টগ্রাম জেলা শাখা যৌথভাবে এক সংবাদ সম্মেলন করেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪