| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ডাকাতিয়া নদীতে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার

গোসল করতে নেমে ডাকাতিয়া নদীতে নিখোঁজ চাঁদপুর শহরের উত্তর গুনরাজদি আল আমিন এতিমখানার তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম মুফতী মো. শামছুদ্দিন (৩৪) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

বন্য হাতির মৃত্যু, সঙ্গী হাতির বাধায় কাছে যেতে পারছে না বন বিভাগ

রাঙ্গামাটির লংগদু উপজেলায় প্রায় ৬০ বছর বয়সী একটি বন্য পুরুষ হাতির মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ভাসান্যাদম এলাকায় হাতিটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

বিস্তারিত...

৪৫দিন বয়সী শিশুর মরদেহ উদ্ধার, খুনি মানুষ নাকি জ্বীন?

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামে মাত্র ৪৫ দিন আগে পৃথিবীর আলো দেখেছিল শিশু ইমন মিজি। কিন্তু অবুঝ এ শিশুটি হামাগুড়ি দিতে শেখেনি, বসার বয়সও হয়নি। তারই মাঝে বাড়ির পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

প্রচণ্ড গরমে তিন পুলিশ সদস্য অজ্ঞান

প্রচণ্ড গরমে অজ্ঞান হয়ে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার তিন পুলিশ সদস্য। পরে তাদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। অজ্ঞান হওয়া পুলিশ সদস্যরা হলেন— বাবুল হোসেন (৪৭), মেহেরাব হোসেন (২৮) ও সাদ্দাম হোসেন (২৮)।

বিস্তারিত...

চাঁদপুরে নদীতে গোসল করতে নেমে মসজিদের ইমাম নিখোঁজ

চাঁদপুর শহরের উত্তর গুনরাজদী আল-আমিন এতিমখানার তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম মুফতী মো. শামছুদ্দিন (৩৪) ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে বিয়েবাড়িতে চেয়ারে বসা নিয়ে সংঘর্ষ

লক্ষ্মীপুরে একটি বিয়ের অনুষ্ঠানে খাওয়ার টেবিলে বসাকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।

বিস্তারিত...

কাস্টমস কর্মকর্তার মরদেহ মিলল ফুটপাতে

চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) মরদেহ ১২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার আইরিশ হোটেলের পাশের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ।

বিস্তারিত...

জেলা পরিষদের বেদখল জমি ও স্থাপনা উদ্ধার করা হবে: সাবু

লক্ষ্মীপুর জেলা পরিষদের দখল হয়ে যাওয়া সকল সম্পত্তি পর্যায়ক্রমে উদ্ধার করা হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু।

বিস্তারিত...

জাটকা ধরা থেকে বিরত জেলের জন্য খাদ্য সহায়তা

ইলিশের পোনা জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল দুই মাস নিষেধাজ্ঞার সময় জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের জন্য বিগত বছরগুলোতে ৪ মাস ৪০ কেজি করে ১৬০ কেজি চাল খাদ্য সহায়াত (বিজিএফ) দিয়ে আসছিলো সরকার। তবে এবার চালের পাশাপাশি চাঁদপুরের জাটকা প্রবণ এলাকার সাড়ে ৮ হাজার জেলের জন্য বিশেষ খাদ্য সহায়তা দিচ্ছে সরকার।

বিস্তারিত...

নাতিকে মেরে ফেলার খবরে প্রাণ গেল নানির

চাঁদপুরের ফরিদগঞ্জে নাতির মৃত্যুর খবরে মারা গেছেন আফিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধা। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের নুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত আফিয়া বেগম ওই গ্রামের আরশাদ পাটওয়ারীর স্ত্রী। তাঁর নাতি একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিফাত হোসেন সিয়াম (১৯)।

বিস্তারিত...

জব্বারের বলীখেলায় টানা চতুর্থবার চ্যাম্পিয়ন বাঘা শরীফ

ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। ফাইনালে তিনি রাশেদ বলীকে পরাজিত করে শিরোপা জিতেছেন তিনি। এ নিয়ে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হয়েছেন শরীফ।

বিস্তারিত...

‘রহস্যময়’ সুড়ঙ্গটি কিসের! ভেতরে মিলেছে বিছানা–বালিশ

বাগানের ভেতরে মাটি খুঁড়ে তৈরি করা হয় বিশাল সুড়ঙ্গ। প্রবেশপথ ঢাকা হয়েছে বাঁশ ও গাছের ডালপালা দিয়ে। বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। অথচ এর ভেতরে রয়েছে ওঠানামার সিঁড়ি থেকে শুরু করে বিছানা-বালিশও।

বিস্তারিত...

দাগনভূঞায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে মতবিনিময়

দাগনভূঞা পৌর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মোঃ শাহীদুল ইসলাম।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে তিন দোকান ভস্মীভূত

রাঙ্গামাটি শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গভীর রাতে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। শুক্রবার রাত ২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিস্তারিত...

লালদীঘিতে জব্বারের বলীখেলা, ১০৮ বলীর লড়াইয়ে জমজমাট উৎসব

চট্টগ্রামের শতবর্ষী ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক লালদীঘি ময়দানে কুস্তির রিংয়ে শুরু হবে দেশের খ্যাতিমান ১০৮ জন বলীর শক্তি, কৌশল ও সাহসের শ্রেষ্ঠত্ব নির্ধারণের লড়াই। পুরো এলাকা জুড়ে ইতোমধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪