চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে মেঘনা নদীর মিনি কক্সবাজার নামক এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ দুই কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাবজোনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি (মেডিকেল ক্যাম্পেইন) অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রাড়ীকান্দি দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
কুমিল্লার দেবিদ্বারে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে জহিরুল ইসলাম সরকার নামের এক জমি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে দেবিদ্বার পৌর এলাকার বালিবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম (৫০) মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের আব্দুল আলিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দেবিদ্বার পৌর এলাকার মোহনা আবাসিক এলাকায় বসবাস করে জমি কেনাবেচার ব্যবসা করতেন।
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি এলাকায় পাখির বাসা দেখতে হাই ভোল্টেজের বিদ্যুতের খুটিতে বিদ্যুতায়িত হয়ে জারিফ (১৩) নামে মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়েছে। এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
গ্রীষ্মের শুরুতেই চট্টগ্রাম শহর ও গ্রামে বিদ্যুতের লোডশেডিং চলছে। শহরের তুলনায় গ্রামে লোডশেডিংয়ে মাত্র বেশি। নগরে প্রতিদিন চার থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না আর গ্রামে তা সাত থেকে আট ঘণ্টা পর্যন্ত গড়াচ্ছে। দিনের তুলনায় সন্ধ্যায় লোডশেডিং বেশি হচ্ছে।
নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ার চর এলাকায় মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাতিয়া থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ভাটার সময় নদীর পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে কলেজের ক্লাস ও পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছের প্রজনন মৌসুমে সব ধরনের মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। আগামী ২৪ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
কুমিল্লার চান্দিনায় জাল টাকার নেটওয়ার্কে জড়িত থাকার অভিযোগে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। তার থেকে জাল নোটসহ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭২ লাখ ১৬ হাজার টাকা।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা ধনগোদা সেচ প্রকল্পের আওতাধীন বেড়িবাঁধ সুরক্ষায় স্ল্যাব নির্মাণ কাজ বিগত আওয়ামী সরকারের সময় থেকে চলমান। তবে বোরো আবাদের জন্য বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই উন্নয়ন কাজ বন্ধ থাকে।
পরিচয় গোপন করে কুরিয়ার সার্ভিসে চালকের চাকরি নেওয়া এবং সুপরিকল্পিতভাবে গ্রাহকের প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা আত্মসাত করার অভিযোগে রুবেল গাজী নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশ।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার (২১ এপ্রিল)। চাঁদপুর জেলায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা অংশ নিবে ৩০ হাজার ৭৫৬জন শিক্ষার্থী। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ২১ হাজার ৮০৭জন, ভোকেশনাল ১৭৫৮জন এবং দাখিল ৭১৯১জন।
আবুল হাশেম (৯০) ও বাচ্চু পাটওয়ারী (৮৫) দুই বন্ধুর সর্ম্পক দীর্ঘদিনের। একজন পুর্বে কাঠ মিস্ত্রি কাজ করতেন, আরেকজন ছিলেন মসজিদের মুয়াজ্জিন। একসাথে বসে গল্প করতেন, আবার একসাথেই মৃত ব্যক্তিদের কবর খুঁড়তেন। দুই জনের কবর খোঁড়ার সংখ্যা শতাধিক ছাড়িয়েছে।