ওমরাহ শেষে ফেরার পথে থেমে গেছে একটি পরিবার। বেঁচে আছে শুধু ছোট্ট ফাইজা। এখনো তার জখমের দাগ, আর মনে অজানা অপেক্ষা। একাই বেঁচে ফিরল সে, কিন্তু সৌদিতে নিভে গেছে তার পুরো পরিবার।
চাঁদপুর জেলা সদর থেকে লক্ষ্মীপুর সড়ক ও সদরের নানুপুর থেকে হরিণা ফেরিঘাট পর্যন্ত সড়কে সাতটি বালু ও পাথর বিক্রির প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের ছয় ও দশ চাকার ট্রাকগুলো মাল বহন করে চলাচল করায় দুটি সড়ক ব্যপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিষ্ঠান মালিকদের সড়ক বিভাগ থেকে নোটিশ দেয়া হলেও এখনো পূর্বের অবস্থায় রয়েছে এসব ব্যবসা প্রতিষ্ঠান।
নোয়াখালীর সদর উপজেলায় প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আবদুল জলিল (৬২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ২১ সদস্যকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যা থেকে রাত ৯ টা পর্যন্ত শহরের হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ,লেকেরপাড়, স্টেডিয়াম রোড, মাদ্রাসা রোড, পৌর পার্ক, কবরস্থান রোড, প্রেসক্লাব রোডসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ নয়জন দগ্ধ হয়েছেন। চিকিৎসকদের ভাষ্য, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহর এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে ছয়তলা একটি ভবনের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজারের চকরিয়ায় সংসদ সদস্যের গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার(২২ ফেব্রুয়ারি) বিকেলে
দাগনভূঞা থানা পুকুর থেকে ৫ আগস্ট ২০২৪ সালে পুলিশের লুট হওয়া ২১৯টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে পুকুরে সেচ দেওয়ার পর কার্তুজগুলো উদ্ধার করা হয়।
চাঁদপুর শহরের বাবুরহাট বিসিক শিল্পনগরী এলাকায় ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বাজার তদারকিতে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও জিরো টলারেন্সের আওতায় আনা হবে। রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়ামে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালত কর্তৃক ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
জ্বালানি সংকট নিরসন ও ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বিস্তারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাজার ফান্ড প্রশাসনের কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
নোয়াখালীর বেগমগঞ্জে শারীরিক প্রতিবন্ধী এক কিশোর অটোরিকশা চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহত মো. আবদুল আহাদ (১৭) চট্টগ্রামের ওসমানিয়া ফ্যাক্টরি এলাকার নুরুল আলমের ছেলে।
দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নে ফসলি জমির মাটি কাটায় ১টি ভেকু যন্ত্র অকেজো করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন।
নোয়াখালীর বেগমগঞ্জের গণিপুর এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ও সিম চুরির চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে চোরাই ২টি স্মার্টফোন ও ২টি সিমকার্ড উদ্ধার করা হয়।