পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ফোরাম (কার্ফ)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি, ৬ রমজান ১৪৪৭ হিজরি) সংগঠনটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন দুটি মাদ্রাসার হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থী এবং সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ অন্তত ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
প্রেমের সম্পর্কের সূত্র ধরে শ্রীলঙ্কার এক তরুণী ফেনীর দাগনভূঞা উপজেলায় এসে ইসলাম ধর্ম গ্রহণের পর বিয়ে করেছেন স্থানীয় এক যুবককে। ঘটনাটি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। জানা যায়, দাগনভূঞা উপজেলার ৪ নম্বর রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজিজ ফাজিলপুর সদর উদ্দিন কন্ট্রাক্টর বাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ ইয়াছিনের ছেলে এজাজ আহমেদ শিহাবের সঙ্গে শ্রীলঙ্কার নাগরিক ইশারা মাট্টির পরিচয় হয় মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। তারা দুজনই সেখানে একটি টেক্সটাইল কোম্পানিতে কর্মরত ছিলেন। কর্মস্থলে পরিচয়ের পর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে চাঁদাবাজি, সন্ত্রাস ও নানা অনিয়ম বন্ধে হটলাইন ও ওয়েবভিত্তিক অভিযোগ ব্যবস্থা চালু করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। চালুর পাঁচ দিনের মাথায় ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মন্ত্রী জানান, আজ পর্যন্ত ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ এবং অসংখ্য ফোনকল পেয়েছি। এতেই প্রমাণ হয়েছে, আপনারা পরিবর্তন চান। প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে সমাধান করতে আমরা বদ্ধপরিকর।
চট্টগ্রামের হালিশহরে ‘হালিমা মঞ্জিল’ নামে ছয়তলা ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং একই পরিবারের নয়জন গুরুতর দগ্ধ হয়েছেন। তবে একদিন পেরিয়ে গেলেও বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও নিশ্চিত করা যায়নি। ঘটনা মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঘটে। বিস্ফোরণের পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সদর থানার পুলিশের অভিযানে চোরাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার এবং চোরকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকালে খাগড়াছড়ি পার্ক সাইট হাসপাতালের এক ইন্টার্ন সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারের ব্যবহৃত কালো রঙের ১৫০ সিসি’র মোটরসাইকলেটি হাসপাতালের সামনে থেকে চুরি হয়।
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চাঁদপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরান বাজারে বিক্রির জন্য কারখানায় তৈরী সেমাই ওজনে কম এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নোয়াখালীর সেনবাগে র্যাব-৭ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে নিজস্ব প্রাইভেটকারে কক্সবাজার থেকে আনা ৮ হাজার ৮৪০ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রামের হালিশহর এলাকায় গ্যাস লাইন লিক থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শাওন (১৬) নামে এক কিশোর মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, তিনি মেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এমএইচডিইউ) চিকিৎসাধীন ছিলেন।
দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজারের রামুতে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেওয়া সেই দুই সহোদরের বাবা নুর আহমদ (৯০) দুই দিনের ব্যবধানে মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত শনিবার বার্ধক্যজনিত কারণে মারা যান তার স্ত্রী মোস্তফা বেগম (৮০)।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে একটি পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে হাজী মার্কেটের আল ওয়াফা ইলেকট্রনিক্সের মার্সেল শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে।
চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে নগরীর হালিশহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে একটি ভবনের ৩য় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।