ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার প্রক্রিয়া শেষ হয়েছে মঙ্গলবার (২০ জানুয়ারি)। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় নিশ্চিত করেছে, চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে মোট ৩৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে বিএনপি থেকে সব আসনে একক প্রার্থী, জামায়াত একক প্রার্থী তিন আসনে, এবং বাকি দুই আসনে ১০ দলীয় জোটের পক্ষে এলডিপির প্রার্থী রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার শেষে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছেন ৩৫জন। এর মধ্যে বিএনপি থেকে একক প্রার্থী রয়েছে সব আসনে। একক জামায়াত প্রার্থী ৩ আসনে। বাকী দুই আসনে ১০ দলীয় জোটের পক্ষে এলডিপির প্রার্থী। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রত্যাহারের শেষ দিন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দেয়া প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের এসব তথ্য জানাগেছে।
নোয়াখালীর চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত আলেয়া বেগম শিল্পী (৪৬) উপজেলার নোয়াখলা ইউনিয়নের শানুখালী গ্রামের বকশি বাড়ির মৃত মো.শাহজাহানের স্ত্রী।
রাঙ্গামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বারোমাসিয়া চা বাগান থেকে ৯টি একনলা বন্দুক উদ্ধার করেছে ভূজপুর থানা পুলিশ। তবে এখনো কাউকে
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে
চট্টগ্রামের সাতকানিয়ায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ও স্থানীয় অস্ত্র ব্যবসায়ী জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহিদকে (৩৫) গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৌর শহরের নিউমার্কেট এলাকার একটি বিউটি পার্লার থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, অই তরুণীর নাম তাহারিয়া তাবাসসুম নাদিয়া আক্তার (১৯)। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার ‘ওইমেন্স পার্সোনা বিউটি পার্লার’
কক্সবাজারের উখিয়া উপজেলায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মধ্যরাতে ছড়িয়ে পড়া আগুনে ঘরবাড়ি, আসবাবপত্রের পাশাপাশি মসজিদ, মক্তব ও শিক্ষা কার্যক্রম পরিচালনার স্থাপনাসহ অসংখ্য অবকাঠামো পুড়ে ছাই হয়ে গেছে।
প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপির দলীয় প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। মনোনয়নপত্র বাতিল নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে (১৯ জানুয়ারী) সোমবার এই রিট করেন তিনি।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন উপজেলার যাত্রাপুর গ্রামের বাসিন্দা ও যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও উপজেলা জাসাস এর যুগ্ম আহবায়ক মো. শাহীন। অভিযোগ রয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর স্ত্রীদের নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেন। পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (১৮ জানুয়ারি) রাতে মো. শাহীন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ওই পোস্ট দেন।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালাতে গিয়ে দুর্বৃত্তদের হামলার মুখে পড়েছে র্যাব। এ ঘটনায় এক র্যাব সদস্য গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর ঘটনাস্থলে র্যাবের আরও তিন সদস্য কে জিম্মি করে রাখা হয়েছে জানা গেছে। পরিস্থিতি মোকাবেলায় সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াত-বিএনপির দুই প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশ দেন সিভিল জজ। তারই প্রেক্ষিতে নির্ধারিত তারিখ ও সময়ে আদালতে উপস্থিত হয়ে ওই দুই প্রার্থীর পক্ষে নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়।
পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা বিস্তারসহ খেলাধুলার প্রচার, প্রসার ও উন্নয়নে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে দুল্যাতলী আর্মি ক্যাম্প সংলগ্ন মাঠে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট (মহিলা দল)-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় প্রধান আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ মোট ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাওয়ায় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে।