লক্ষ্মীপুরের রামগতিতে বিজয় দিবসের অনুষ্ঠানে ‘রাজাকারের পাঠ মঞ্চ’ নামে একটি নাটক মঞ্চস্থ করে শিক্ষার্থীরা। এসময় উপস্থিত জামায়াতের নেতাদের বাধায় কলেজ শিক্ষার্থীদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়।
সকালে বিজয় শোভাযাত্রা করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ১৬ই ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় রাজনীতিবিদ, সংস্কৃতি কর্মী, শিক্ষক, সাংবাদিক ও শিল্পীরা অংশ নেন।
রাজনৈতিক বিভক্তিকে ঘিরে আক্রোশ নয়, আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেশপ্রেমী শক্তিকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে।
দীর্ঘ ৩৪ বছর পর আবার একসঙ্গে। চুলে পাক ধরা, বয়সের ভার কাঁধে, তবুও চোখে সেই স্কুলজীবনের চেনা উচ্ছ্বাস। বন্ধুত্ব যে সময়ের কাছে হার মানে না, তারই জীবন্ত প্রমাণ হয়ে থাকল
দীর্ঘ ৩৪ বছর পর আবার একসঙ্গে। চুলে পাক ধরা, বয়সের ভার কাঁধে, তবুও চোখে সেই স্কুলজীবনের চেনা উচ্ছ্বাস। বন্ধুত্ব যে সময়ের কাছে হার মানে না, তারই জীবন্ত প্রমাণ হয়ে থাকল এসএসসি ’৯১ চট্টগ্রাম ক্লাব লিমিটেডের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন।
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন বা মোহাম্মদ ফতেহ আলীর মেয়ে সাবিনা ইয়াছমিন বিথিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আটক করেছে । র্যাব-১১-এর সদস্যরা মঙ্গলবার (১৬ ডিসেম্বর)
মহান বিজয় দিবস উপলক্ষে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এ কর্মসূচিতে অংশ নেয়।
ফ্যাসিস্ট পালিয়েছে ঠিকই, কিন্তু তাদের ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তারা দেশ-বিদেশে বসে ষড়যন্ত্র করছে। তাদের কারা ইন্ধন দিচ্ছে, সেটি খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে আঁকা ‘মুক্তিযুদ্ধবিহীন’ আলপনা বিতর্কের মুখে সরিয়ে দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের নির্দেশে আলপনাগুলো মুছে ফেলার কাজ শুরু হয়।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোনাইরকান্দি গ্রামে মসজিদ ও এলাকাবাসীর চলাচলের রাস্তা অবরুদ্ধ করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মসজিদের মুসল্লি ও স্থানীয় নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।
ফেনীতে আগামী ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার ৯ম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনব্যাপী এই সম্মেলনটি ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে সকাল ১০টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
নগরের চান্দগাঁও থানার নতুন দুই মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্ম
অপহরণ নয়, স্বেচ্ছায় ঘর ছেড়েছি, বিয়ে করেছি। স্বামীকে নিয়ে সুখে রয়েছি। কিন্তু স্বামী, শ্বশুর ও স্বামীর পরিবারের লোকজনের বিরুদ্ধে মিথ্যা অপহরণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ পরিস্থিতিতে অপহরণ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন কলেজপড়ুয়া মেয়ে মেহেরীন নাহার তানিশা।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফলের দোকানে অটোরিকশার ধাক্কা লাগা নিয়ে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার সৈয়দটুলা ও চানমনি পাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।
চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন কদমতলী এলাকায় ঝুঁকিপূর্ণ নকল বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে ১২ লাখ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ও র্যাব-৭, চট্টগ্রাম। এ সময় বিপুল পরিমাণ নকল বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়।