| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বগুড়ায় ওলামা মাশায়েখ পরিষদের সীরাতুন্নবী (সা.) পালিত

পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার রাতে বগুড়া শহরের কলোনী মক্কা মসজিদে ওলামা মাশায়েখ পরিষদ ১২নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ১২নং ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা আফসার আলী। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের আমীর ও পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

বিস্তারিত...

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে রাজশাহীকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে বগুড়া

বাফুফে আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে বগুড়া জেলা ফুটবল দল দুর্দান্ত জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বগুড়া ভেনুর খেলায় স্বাগতিকরা রাজশাহী জেলা দলকে ১-০ গোলে পরাজিত করে পরের রাউন্ড নিশ্চিত করে।

বিস্তারিত...

বগুড়া লেখক চক্রের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় ম্যাক্স মোটেলে আলোচনা সভা, কবিতা পাঠ ও আবৃত্তির আয়োজন করা হয়।

বিস্তারিত...

ঈশ্বরদীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটে। নিহতরা হলো- কামালপুর গ্রামের রাসেল সরদারের মেয়ে রাবেয়া খাতুন (৬) ও পলান সরদারের ছেলে আজিবুল (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

বিস্তারিত...

ভারতে নদীপথে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৩ যুবক

চোরাচালানের উদ্দেশ্যে নদীপথে নৌকা দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় তিনজন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিস্তারিত...

আগামী দিনে সন্ত্রাসমুক্ত দেশ গঠনে ছাত্রসমাজ প্রধান ভূমিকা পালন করবে: দুলু

আগামী দিনে সন্ত্রাসমুক্ত দেশ গঠনে বই কলম হাতে নিয়ে এই ছাত্রসমাজ অগ্রগণ্য ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নাটো

বিস্তারিত...

বিচারপ্রার্থীর ন্যায় বিচার নিশ্চিত করতে হবে : বিচারপতি শাহীন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের নবনিযুক্ত বিচারপতি মোঃ আনোয়ারুল ইসলাম শাহীন বলেছেন, স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা ও বিচার বিভাগের মর্যাদা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিচারপ্রার্থীর ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু আজও বিচার বিভাগের স্বাধীনতার জন্য সংগ্রাম করতে হচ্ছে—এটা কেন?

বিস্তারিত...

পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

নাটোরের বাগাতিপাড়ায় গৃহবধূ মোছা. আন্নি খাতুন (২১) হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী পরশ মণ্ডলকে (২৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোকড়াকুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

‘রাকসু নির্বাচনে ২ হাজার পুলিশ নিয়োজিত থাকবে’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে দুই হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।

বিস্তারিত...

বগুড়ায় অপহরণকারী চক্রের দুইজন গ্রেপ্তার, চারজন উদ্ধার

বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর থানার নারুলী পশ্চিমপাড়া গণকবর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

বগুড়ায় ইয়াবাসহ গ্রেফতার তিন মাদক ব্যবসায়ী

বগুড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে শহরের নামাজগড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন নারী মাদক ব্যবসায়ী ছিলেন।

বিস্তারিত...

বগুড়ায় প্রবাসীর স্ত্রী ও কলেজপড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে প্রবাসীর স্ত্রী ও কলেজপড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের প্রবাসী ইদরিস আলীর স্ত্রী রানী বেগম (৪০) এবং এই দম্পতির ছেলে ইমরান হোসেন (১৮)। ইমরান বগুড়া শহরের ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন

বিস্তারিত...

বগুড়ায় প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার সাদুল্যাপুর বটতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়িতে তাদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বগুড়ার সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

সিরাজগঞ্জ সরকারি কলেজে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ অভিযান শুরু করে দুদকের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধরের নেতৃত্বে একটি টিম।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪