| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দুর্গাপূজায় এবারও পাশে থাকবো : বাদশা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে বিএনপি। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে শহরের টিএমএসএস মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে

বিস্তারিত...

নাটোরের লালপুরে ব্যাটারি চালিত অটোর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নাটোরের লালপুরে ব্যাটারি চালিত অটোর ধাক্কায় মোল্লা বক্স (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার আড়বাব ইউনিয়নের ছোট বিলশলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোল্লা বক্স ওই একই গ্রামের মৃত শামসের প্রামানিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মোল্লা বক্স

বিস্তারিত...

শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আলুবোঝাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পাথরবোঝাই ট্রাক ধাক্কা দিলে চালক ও হেলপার নিহত হয়েছেন

বিস্তারিত...

গত ১৭ বছর জামায়াতে ইসলামী ছিল সবচেয়ে নির্যাতিত: অধ্যাপক জাহিদুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেছেন,‘যারা এই দেশকে তাবেদার বানিয়ে রাখতে চায়, তাদের করদ রাজ্যে পরিনত করতে চায়, তারা এদেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবি, রাজনীতিবিদদের কিনতে সফল হলেও জামায়াতকে কিনতে ব্যর্থ হয়েছে।

বিস্তারিত...

সিঁধ কেটে কৃষকের গোয়ালঘর থেকে ৫ গরু চুরি

বগুড়ার শেরপুরে সিঁধ কেটে এক কৃষকের গোয়ালঘর থেকে ৫টি গরু চুরি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আশগ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক আব্দুর রাজ্জাক জানান, রাত ২টা পর্যন্ত তিনি জেগে ছিলেন। ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে দেখতে পান গোয়ালঘরে থাকা ৫টি গরু নেই। এ সময় গোয়ালঘরের জানালার নিচে সিঁধ কাটা অবস্থায় পাওয়া যায়।

বিস্তারিত...

১৫ বছর মাওলানা, হুজুর, টুপি-দাড়িওয়ালা কেউ নিরাপদ ছিলো না: দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘১৫ টা বছর এই মাওলানা, হুজুর, মাথায় টুপি-দাড়িওয়ালা মানুষরা কেউ নিরাপদ ছিলো না। কারো জীবন নিরাপদ ছিলো না। এই ৫ তারিখের পর হুজুর সাহেবরা, মাওলানা সাহেবরা যারা ইসলাম, আল্লাহকে বিশ্বাস করে এই মুসলমান আল্লাহ ওয়ালারা শান্তিতে আছে।’

বিস্তারিত...

ভুল চিকিৎসার অভিযোগে আল-হেরা হাসপাতাল বন্ধের নির্দেশ

ভুল চিকিৎসার প্রাথমিক প্রমাণ আবিষ্কৃত হওয়ায় নাটোরের কানাইখালীতে অবস্থিত বেসরকারি আল-হেরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফীন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ঘটনাস্থলে গিয়ে তিনি এ নির্দেশনা প্রদান করেন।

বিস্তারিত...

দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি কোন ষড়যন্ত্র করে, আমরা বিএনপি নেতাকর্মীরা সেটা রুখে দেবো: দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি কোন ষড়যন্ত্র করে ,আমরা বিএনপি নেতাকর্মীরা সেটা রুখে দেবো। “কারণ আমরা বিশ্বাস করি যখনই কোন আপনাদের পূজা আসে, সেটা দুর্গাপূজা হোক বা সরস্বতী পূজা, এই পূজা যখনই আসে তারা তখনই প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে।

বিস্তারিত...

২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জে ২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে মীর অ্যান্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট চলাকালে এ অভিযান চালানো হয়।

বিস্তারিত...

জুলাই সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন দিন : আবিদুর রহমান সোহেল

বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারীতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণ যোগ্য নির্বাচন দিন।

বিস্তারিত...

ভেজাল বিট লবণ তৈরির অভিযোগে ১ লাখ টাকা জরিমানা

গরু ছাগলের চামড়ায় ব্যবহারের লবনে রং মিশিয়ে বিট লবণ তৈরি হতো একটি কারখানায়। সেখান থেকে বাজারে বিক্রি হতো দেদারসে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাওয়া গেল সেই কারখানার সন্ধান। বগুড়া শহরের দক্ষিণ ফুলবাড়ী শিববাটি ব্রীজ সংলগ্ন স্থানে এ কারখানা।

বিস্তারিত...

তারেক রহমান এবার নতুন রূপে দেশে আসবেন: রুমন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন “আমরা বিএনপি পরিবারের” আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তিনি বলেন, “তারেক রহমান এবার নতুন রূপে দেশে আসবেন। তিনি নতুন একজন মানুষ হিসেবে জনগণের পাশে দাঁড়াবেন এবং সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়বেন।”

বিস্তারিত...

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রীকে হত্যার দায়ে ইসমাইল হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লক্ষ টাকা জরিমান, অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই রায় প্রদান করেন।

বিস্তারিত...

সড়কে পড়ে ছিল গাছ, হঠাৎ রামদা হাতে এগিয়ে এলো ডাকাতেরা!

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের আড্ডা সড়কের নজরপুর এলাকায় রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টার একটি ভিডিও ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াদুদ আলম। তবে সংশ্লিষ্ট থানায় কোনো অভিযোগ না থাকার কারণে ভুক্তভোগীদের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।

বিস্তারিত...

জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি ও পিআর পদ্ধতিতে নির্বাচন দিন : আবিদুর রহমান

বগুড়া শহর জামায়াতের আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, আগামী নির্বাচন দেশ ও জাতির ভাগ্য নির্ধারণী নির্বাচন। তাই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত ন্যায়-ইনসাফের দেশ গড়তে সবাইকে দাড়িপাল্লায় ভোট দিতে আহবান জানান তিনি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪