গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি মুদ্রা, অস্ত্র সদৃশ লাইটার ও শত শত ব্ল্যাঙ্ক স্ট্যাম্পসহ এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন
এ বৃষ্টিতে শুধু ভিজে ওঠেনি ঠাকুরগাঁওয়ের সড়ক ও জনপদ, জেগে উঠেছে কৃষকের মুখেও হাঁসি।
একজন হাসপাতাল কর্মকর্তা বলেন, যন্ত্রটা চালু হলে কী অবস্থা হতো, সেটাও জানি না। হতে পারে একেবারে ঠিকঠাকই থাকত। কিন্তু আমরা তো সেটা জানার সুযোগই পেলাম না।
সোমবার রাতে দিনাজপুরের বিরল ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়।
ভারতে নতুন করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেশে স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক পরতে বলা হয়েছে
এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি ভুট্টু।
আর তিন দিন পরেই অনুষ্ঠিত হবে ঈদুল আজহা। পশু জবাইয়ের মাধ্যমে এই ঈদ উদযাপন করেন মুসলমানরা। এই কোরবানিকে কেন্দ্র করে সৈয়দপুরের গোলহাট ও আশপাশের এলাকার শতাধিক কসাই রাজধানী ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন।
নিহতরা হলেন-ধাক্কামারা ইউনিয়নের বেংহাড়ি পাড়া গ্রামের সপিজুল ইসলামের ছেলে জামিদুল (১৮), লিয়াকত আলীর ছেলে শাহিন (৪০) ও শফিউল ইসলামের ছেলে রব্বানি (৩০)।
ঋণের চাপ আর ছোট ভাইয়ের গ্রেপ্তারের ধাক্কা—দুয়ের ভার একসঙ্গে বইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও সদর উপজেলার এক ইউপি সদস্যর।
কৃষিতে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা—এই তিন বিষয়ে দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। রোববার (১ জুন) ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয় ২০২৪-২৫ অর্থবছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাসভবনে হামলা ও অগ্নি সংযোগের ঘটনায় মামলা রেকর্ডে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা রেকর্ড করা না হলে থানা ঘেরাও করা হবে। শনিবার (৩১ মে) বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাসভবনে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে দেশব্যাপী ঘোষিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
রংপুরে আন্তঃজেলা অজ্ঞান পার্টির মূলহোতাসহ ১১ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (৩০ মে) ভোরে নগরীর হোটেল এম রহমান, হোটেল জামাল ও হোটেল সানমুনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গার ইমরান খান (৩৫), রাজবাড়ী জেলার পাংশার সাদেক সেখ (২৫), টাঙ্গাইল জেলার ঘাটাইলের আব্দুল লতিফ (৫৬), সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরের খসরু আহমেদ (৪৬), গাইবান্ধা জেলার সদরের জয়নাল আবেদীন (৪৫), মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানের মহিবুল (৪৫), মানিকগঞ্জ জেলার দৌলতপুরের আব্দুস সালাম (৪০), মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ীর চাঁন শরীফ ব্যাপারী (৬২), শ্রীনগরের কারারখোলার রিপন (৫৫), জামালপুর জেলার বকশীগঞ্জের আজহার উদ্দিন (৬২) ও কুষ্টিয়া জেলার সদরের রেজাউল ইসলাম (৫৫)
রংপুর মেট্রোপলিটন হারাগাছ এলাকার এক ব্যবসায়ীর তামাক পরিবহনের পিকআপ আটকে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে হারাগাছ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাহিদুল ইসলাম নাহিদের বিরুদ্ধে। চাঁদাবাজির এমন ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রানী বিড়ি ফ্যাক্টরির পরিচালক মোতাহার হোসেন কাজল রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিবের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে খালাস পাওয়ার পর কেন্দ্রীয় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের কারামুক্তিকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।