নারী শ্রমিকেরা পাচ্ছেন ৫০০ টাকা, আর একই কাজ করে পুরুষেরা নিচ্ছেন ৭০০ টাকা।
ঠাকুরগাঁও শহরের কাদের ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় মাহিন ইসলাম (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন
শুক্রবার (৪ জুলাই) রাত ১১টার দিকে পাবনার পাকশী থেকে আসা উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনার রেকটি উদ্ধার করে। এরপর চুয়াডাঙ্গার ওপর দিয়ে সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়।
ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়ি ফেরেন তাদের বাবারা। ছেলে দুজনও শুক্রবার সকালে মাদরাসা ছুটি থাকায় ঘুম থেকে উঠে খেলতে বের হয়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিল
রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে রেমিট্যান্সের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর প্রবাসীদের প্রেরিত অর্থে দেশের ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। দেশ পুনর্গঠনে প্রবাসীদের এই অবদানের জন্য জাতি তাদের কাছে কৃতজ্ঞ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পঞ্চগড় বাংলার উত্তরের দরজা। উত্তরের অতন্দ্র পাহারাদার। কিন্তু আমরা দেখি এই সীমান্তে ভারতীয় বিএসএফ আমাদের বাংলাদেশীদের নির্মমভাবে খুন করে।
বৃহস্পতিবার (৩ জুলাই) 'দেশ গড়তে জুলাই পদযাত্রার' অংশ হিসেবে নীলফামারীর চৌরঙ্গী মোড় এলাকায় এক পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন।
বুধবার (২ জুলাই) দুপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির দ্বিতীয় দিনে কুড়িগ্রামের ঘোষপাড়াস্থ মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকের সামনে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন
ঠাকুরগাঁও সদর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার নামে চলছে অনিয়মের উৎসব। খাবার, ওষুধ, ব্যবহার- সবকিছুতেই নিয়মনীতি উপেক্ষার চিত্র মিলেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সরেজমিন অভিযানে।
হাসপাতালের টিকাদান কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স লুবানা আক্তার বলেন, প্রতিদিন রোগীরা আসেন, আমরা শুধু বলি- ‘টিকা নেই’। কেউ কান্নাকাটি করেন, কেউ রাগ করেন, কেউ আবার গালিগালাজও করেন। কিন্তু আমাদের তো কিছু করার নেই।”
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের পূর্ব বনগাঁও এলাকার একটি পুকুর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের ডিসি ইশরাত ফারজানা। এ অর্জনের জন্য তাঁকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা মিনিবাস, মাইক্রোবাস ও কোচ মালিক সমিতির নেতৃবৃন্দ।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে হাবিল মিয়া (৫০) নামে একজন নিহত হয়েছেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম রোববার (২৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করছেন।