বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সাম্য, ইনসাফ ও বৈষম্যহীন মানবিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আর্ত-মানবতার কল্যাণ ও দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করাই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য। গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।’
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ১৯ জুলাই (শনিবার) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘জাতীয় সমাবেশ’ আয়োজনের ঘোষণা দিয়েছে।
ড. শফিকুর রহমান বলেন, ‘ব্যক্তি হিসেবে মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে।’
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব করে দলটি বলেছে, ‘সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকার দৌরাত্ম্য দূর হবে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর জন্য পুরনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’সহ পুনরায় নিবন্ধন ফেরত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার বিকালে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমে বলেন, জামায়াত দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেয়েছে
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আপনার হাতে যদি নির্বাচন ব্যর্থ হয়ে পড়ে, নিরপেক্ষ না হয়; তাহলে জাতির সামনে বড় দুর্যোগ অপেক্ষা করছে। একটা ভুলের পুনরাবৃত্তি দ্বিতীয়বার না হয়, সেই নিরপেক্ষতার প্রমাণ সরকারকেই দিতে হবে।’
জার্মানির ঢাকাস্থ দূতাবাসের বিদায়ী রাষ্ট্রদূত মি. আখিম ট্রোস্টার ও আমিরে জামায়াত ডা: শফিকুর রহমানের মধ্যে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা এনসিসিসহ (জাতীয় সাংবিধানিক কাউন্সিল) দুটি বিষয়ে কথা বলেছি। ঐকমত্যের অন্যান্য মডিউল, স্ট্রাকচার, ফাংশনাল অথরিটির বিষয়ে আলোচনা হবে আগামীকাল।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে ফোন করেছিলেন। নিরপেক্ষতা বজায় রাখার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা, যার প্রেক্ষিতে জামায়াতে ইসলামী আজকের বৈঠকে অংশ নিয়েছে।
এক দিনের অনুপস্থিতির পর আবারও জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় যোগ দিয়েছে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল। সংলাপে ফিরে তারা পেয়েছে উষ্ণ অভ্যর্থন। এসময় উপস্থিত রাজনৈতিক দলের নেতারা করমর্দন ও কোলাকুলির মাধ্যমে তাদের স্বাগত জানান।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের আলোচনা সভায় যোগ দিয়েছে জামায়াতে ইসলামী
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের সংলাপে জামায়াতের অনুপস্থিতিকে বয়কট বলা যাবে না। তারা আগামীকাল বুধবারের (১৮ জুন) বৈঠকে যোগ দেবেন। তবে আজ কেন যোগ দেয়নি সে বিষয়ে সুনির্দিষ্ট কারণ জানায়নি।
জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বের আলোচনায় যোগ দেয়নি জামায়েতে ইসলামীর কোনো প্রতিনিধি। বিএনপি ও এনসিপির মাঝে জামায়াতের জন্য সংরক্ষিত আসনটি মধ্যাহ্নভোজের আগ পর্যন্ত ছিল ফাঁকা।