| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নেতাকর্মীদের ধৈর্য অব্যাহত রাখার অনুরোধ জামায়াত আমিরের

দলের নেতাকর্মীদের ধৈর্য অব্যাহত রাখতে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে কারো পাতা ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

আমাদের ধারণা উত্তরায় বিমান বিধ্বস্তে শতাধিক মানুষ মারা গেছেন : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘গতকাল (সোমবার) ঢাকার উত্তরায় যে সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, আমাদের ধারনা এ ঘটনায় শতাধিক মানুষ মারা গেছেন।’ মঙ্গলবার (২২ জুলাই) সকালে খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভা এলাকায় আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে স্থানীয় চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা ময়দানের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে শুল্কছাড়ের অনুরোধ করলেন জামায়াত আমির

বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫ শতাংশ শুল্ক কমিয়ে সহনীয় পর্যায়ে রাখতে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সরকারের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। পাশাপাশি বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সহযোগিতা দরকার হলে সেটি করতেও মার্কিন রাষ্ট্রদূতকে অনুরোধ করেছেন তিনি।

বিস্তারিত...

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, ছিলেন নারী নেত্রীরাও

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স এ্যাম্বাসডর মিস. ট্রেসি এ্যান জ্যাকবসন এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। তার সঙ্গে ছিলেন দূতাবাসের কর্মকর্তা মি. জেমস স্টুয়ার্ট।

বিস্তারিত...

বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের ক্ষতিপূরণে কার্যকর পদক্ষেপ দাবি জামায়াতের

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

বিস্তারিত...

বিমান বিধ্বস্তে আহতদের দেখতে জাতীয় বার্ন ইউনিটে আমীরে জামায়াত ও সেক্রেটারি জেনারেল

রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অনেক হতাহতের ঘটনা ঘটে। আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারিতে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিস্তারিত...

বিমান দুর্ঘটনায় আহতদের জরুরি রক্তের জন্য ছাত্রশিবিরের হেল্পলাইন

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে আহতদের ঘটনায় জরুরি রক্তের জন্য হেল্পলাইন চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বিস্তারিত...

উত্তরায় বিমান দুর্ঘটনা: নেতাকর্মীদের দ্রুত সহায়তার নির্দেশ জামায়াত আমিরের

জামায়াতের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়ছে, বিমান বিধ্বস্তের ঘটনায় জামায়াতের সর্বস্তরের জনশক্তি, এলাকাবাসীকে উদ্ধার কাজে অংশগ্রহণ, আহতদের চিকিৎসা সেবায় সর্বাত্মক সহায়তা করতে আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বিস্তারিত...

জামায়াত আমিরকে দেখতে গেলেন ইসলামিক রাজনৈতিক দলের নেতারা

রোববার (২০ জুলাই) বিকেলে তাকে দেখতে যান ইসলামী ঐক্যজোটের সিনিয়র নায়েবে আমীর, ইসলামিক কানুন বাস্তবায়ন কমিটির আমীর মাওলানা আবু তাহের জিহাদি আল কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী ও সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন।

বিস্তারিত...

প্রধান উপদেষ্টার সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে : জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিস্তারিত...

২২ জুলাই খুলনা আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঢাকায় জাতীয় সমাবেশে যোগ দিতে গিয়ে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত খুলনা জেলার দাকোপ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু সাঈদের পরিবারকে শান্তনা দিতে খুলনা আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিস্তারিত...

মহাসমাবেশ শেষে ঢাবিতে পরিচ্ছন্নতা অভিযানে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় মহাসমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে দলটির নেতাকর্মীরা।

বিস্তারিত...

বাসায় ফিরছেন জামায়াত আমির, সমাবেশ বিঘ্ন হওয়ায় দুঃখ প্রকাশ

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তিনি বিশ্রামের জন্য বাসায় ফেরেন।

বিস্তারিত...

হাসপাতাল থেকে দেশবাসীর উদ্দেশে যে বার্তা দিলেন জামায়াত আমির

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান দলটির আমির ডা. শফিকুর রহমান।

বিস্তারিত...

আমরা চাঁদা নিতে দেব না, দুর্নীতি সহ্য করব না : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন , চাঁদা আমরা নেব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। শাসনক্ষমতায় গেলে কী করবেন, তা জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছায় দেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪