| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

‘ক্যাম্পাস এখনো নিরাপদ নয়’ এই বয়ান প্রতিষ্ঠার চক্রান্ত চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে আজ (সোমবার) অবিস্ফোরিত ককটেল উদ্ধার এটি প্রমাণ করে, ‘ক্যাম্পাস এখনো নিরাপদ নয়’ এই বয়ান প্রতিষ্ঠার চক্রান্ত আজও চলমান বলে মন্তব্য করেছেন ঢাবির ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ।

বিস্তারিত...

আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, 'জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। ইতোমধ্যে মহামান্য হাইকোর্টের রায়ের মাধ্যমে নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন এবং প্রতীক 'দাঁড়িপাল্লা'পুনরায় ফিরিয়ে দিয়েছে। তাই এখন থেকেই আমাদের জনগণের মাঝে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।'

বিস্তারিত...

জামায়াতের ২৯৬ আসনে প্রার্থী তালিকা প্রস্তুত

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, আসন সংখ্যা এখনো চূড়ান্ত করা হয়নি। এটি প্রাথমিক ঘোষণা। নির্বাচনের জন্য আমরা সবসময় প্রস্তুত

বিস্তারিত...

প্রধান উপদেষ্টার যৌথ ব্রিফিংয়ে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ পেয়েছে: জামায়াত

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে স্বাভাবিক মনে করলেও যৌথ ব্রিফিংকে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করে জামায়াত। দলটি মনে করে এটি প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ন করেছে।

বিস্তারিত...

বাংলাদেশ আর দিল্লির তাবেদারীর রাজনীতি করবে না : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘‘বাংলাদেশ আর দিল্লির তাবেদারীর রাজনীতি করবে না। দেশের জনগণ নিজেদের শক্তি নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, ইনশাআল্লাহ ’’।

বিস্তারিত...

চট্টগ্রাম-১৫ আসনে জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম-১৫ সংসদীয় আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াত। শুক্রবার সকালে সাতকানিয়ার একটি হোটেল আয়োজিত সমাবেশে প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিস্তারিত...

সিরাজগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীকে নিয়ে সরব প্রচারণায় রফিকুল ইসলাম খান

বৃহস্পতিবার যমুনা চরের মানুষের কাছে সরাসরি হাত উচিয়ে শাহীনুর আলমকে পরিচয় করিয়ে দেন রফিকুল ইসলাম খান। শাহীনুর আলমকে একজন সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে তাকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান।

বিস্তারিত...

চাঁদপুরে জামায়াতের এমপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ, আহত ৬

চাঁদপুর-১ (কচুয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর অন্তত ছয়জন কর্মী আহত হয়েছেন।

বিস্তারিত...

খালেদা জিয়ার বালির ট্রাকে বন্দির দিনে কোথায় ছিলেন আপনারা, প্রশ্ন রফিকুল ইসলাম খানের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, ‘‘এখন অনেকেই লম্বা লম্বা কথা বলেন। মার্চ ফর ডেমোক্রেসির ( ২৯ নভেম্বর ২০১৩) দিনেই হাসিনার বিদায় হওয়ার কথা ছিল। ওইদিন রাজপথে নেমে আমাদের নেতাকর্মী শহীদ হলেন। কিন্তু এখন যারা লম্বা লম্বা কথা বলেন ওই দিন তাদের ফোন বন্ধ ছিল। যার কারণে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া নিজের বাড়ির বাইরে বেরোতে পারিন নাই। বালির ট্রাকের সামনে আটকে গিয়েছিলেন। ওইদিন তার পাশে কোনো নেতাকর্মী ছিলেন না। তার সঙ্গে ছিলেন শুধু গৃহকর্মী ফাতেমা। ওইদিন কই ছিলেন আপনারা?’’

বিস্তারিত...

নির্বাচনে কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে খুবই সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আমরা প্রত্যাশা করি। নির্বাচনে কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়। আমরাও কোনো দেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। আমরা সবাইকে বন্ধু হিসেবে দেখতে চাই।

বিস্তারিত...

যেনতেন নির্বাচন জাতি চায় না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যেনতেন মার্কা নির্বাচন এ জাতি চায় না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ থাকলে রোডম‍্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে।

বিস্তারিত...

প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন চাইল জামায়াত

প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন চাইলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ।

বিস্তারিত...

জামায়াতের নিবন্ধন ও প্রতীকের বিষয়ে রায় দ্রুত কার্যকর করবে ইসি : হামিদুর রহমান

ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন ইতিবাচক সাড়া দিয়েছে। অফিসিয়াল প্রসিডিউরে যতটুকু সময় লাগে, এর মধ্যেই অতি দ্রুত আদালতের রায় উনারা কার্যকর করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪