প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে নয়, তার বাইরে গিয়েও ভারত–বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব, এমন মত প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি বলেছেন, আঞ্চলিক বাস্তবতায় প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের কাজ করা প্রয়োজন; তবে ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।
বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই দেশ গড়া হবে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে খাল-বিল পুনঃখননসহ প্রয়োজনীয় সব উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক নারী তাদের বাদ দিয়ে কোনোভাবেই টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর একটি বিশেষ রাজনৈতিক দল পরিকল্পিতভাবে নারীদের অবমাননা করছে এবং তাদের ঘরের চার দেয়ালে বন্দি করে রাখার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর উদ্যানে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নতুনভাবে বিএনপির বিজয় ঠেকানোর জন্য কিছু সুক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল নারীদের নিয়ে এমন বাজে ও অশালীন ভাষায় কথা বলে, যা মুখে আনা যায় না। যারা নারীদের সম্মান করে না, তারা কখনো দেশ বা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বলেছেন, এরা মিথ্যাবাদী। যারা জনগণের সামনে বারবার মিথ্যা বলে, তারা কখনো দেশ চালাতে পারে না এবং দেশদরদী হতে পারে না। সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনার নির্বাচনী মঞ্চে পৌঁছেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে তিনি খুলনার উদ্দেশে রওনা হন। বেলা ১১টা ১০ মিনিটে তার বহনকারী হেলিকপ্টার খুলনায় পৌঁছে। খুলনা নগরীর খালিশপুর এলাকার প্রভাতী স্কুল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। তারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায় এবং অগ্রগতির পথে বাধা সৃষ্টি করছে। আমরা পেছনে যেতে চাই না, আমরা সামনে এগোতে চাই।
উত্তরাঞ্চলে তিন দিনের নির্বাচনী সফর শেষ করে আজ সোমবার খুলনা ও যশোরে দুটি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালের প্রথম দিকে ঢাকার কোটবাগান হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকা ছাড়বেন তিনি এবং দুপুর ১২টায় খুলনার খালিশপুর প্রভাতি হাই স্কুল মাঠে প্রথম সমাবেশে অংশ নেবেন। সমাবেশ শেষে দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারে যশোরের উদ্দেশে রওনা হবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত নয়টি আসনের ব্যালটে দেখা যাবে না বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ। রাজনৈতিক সমঝোতা ও আইনি জটিলতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, দীর্ঘদিনের মিত্রদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে আটটি আসন বিএনপি ছেড়ে দিয়েছে। ফলে ওই আসনে বিএনপির প্রার্থী নেই, তাই ধানের শীষও দেখা যাবে না। এছাড়া কুমিল্লা-৪ আসনে আদালতের রায়ে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় সেখানে ধানের শীষ অনুপস্থিত থাকবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারণা তীব্র রূপ নিচ্ছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি কলোনিতে অনুষ্ঠিত এক উঠোন বৈঠকে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে ভোট ও দোয়ার আবেদন জানাতে উপস্থিত ছিলেন জাতীয় পরিচিতি থাকা রাজনৈতিক ব্যক্তিত্ব আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি। উঠোন বৈঠকে শামিলা রহমান সিঁথি বলেন, ধানের শীষের পক্ষে জনগণের ইতিবাচক সাড়া দেখে আমরা অভিভূত। ইনশাআল্লাহ, জনগণের ভোটে আগামীতে শক্তিশালী ও গণতান্ত্রিক বিএনপি সরকার গঠন হবে। আপনারা ভাইয়ার জন্য দোয়া করবেন এবং একটি ভোট দেবেন। তিনি স্থানীয়দের উদ্দেশ্যে আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সবাইকে সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে দিশা পেয়েছে। তার নেতৃত্বেই গণতন্ত্র ফিরবে, দুঃশাসনের অবসান হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। রোববার(১ফেব্রুয়ারি) বিকেলে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চারুয়া পাড়া বাজারে নির্বাচনী মিছিল শেষে চড়ুয়া পাড়া উচ্চ বিদ্যালয় শহীদ মিনার
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া আজীবন ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় একজন নেতাসহ মোট ১৯ জনকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
ঢাকা মহানগরী ও দেশের বিভিন্ন আসনে অস্বাভাবিক ‘ভোটার মাইগ্রেশন’ এবং ধর্মীয় আবেগকে ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।