| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সিইসির সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।

বিস্তারিত...

২২ বছর পর খুলনায় যাচ্ছেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা বিভাগ সফরে আসছেন। সফরকালে তিনি খুলনা ও যশোরে পৃথক দুটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। দীর্ঘ ২২ বছর পর বিএনপির শীর্ষ এই নেতার খুলনা আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। দলীয় সূত্র জানায়, সোমবার সকাল ১০টায় খুলনা নগরীর খালিশপুরের প্রভাতি স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর একই দিনে তিনি যশোরেও একটি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন।

বিস্তারিত...

প্রতিহিংসা নয়, সবার অংশগ্রহণে উন্নয়ন করতে চাই : এস এম জাহাঙ্গীর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, তিনি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন না এবং এমন রাজনীতি এলাকায় প্রতিষ্ঠা পেতেও দেবেন না। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর দক্ষিণখান এলাকার জয়নাল মার্কেট প্রাঙ্গণে নির্বাচনী প্রচারণার ১২তম দিনের গণসংযোগ শুরুর আগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

‘জামায়াত কথায় কথায় ইসলামের নাম বলে, কিন্তু কর্মকাণ্ড ইসলামবিরোধী’

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, দেশে একটি মোনাফেকি দল আছে। তারা কথায় কথায় ইসলামের নাম বলে, কিন্তু কর্মকাণ্ড ইসলামবিরোধী।

বিস্তারিত...

আপনাদের জন্য শহীদ হতে হলে হবো আমি: হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি প্রার্থী ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেছেন, আপনাদের জন্য যদি শহীদ হতে হয়, তবে সেই প্রথম শহীদ হবো আমি এবং আমার দলের কর্মীরা।

বিস্তারিত...

বিভ্রান্ত করার চেষ্টা করলে তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে। অনেকেই এসে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখামাত্র তাদের বলবেন, গুপ্ত তোমরা। কারণ, তাদের গত ১৬ বছর আমরা দেখি নাই। তারা ওদের সঙ্গে মিশে ছিল, যারা ৫ তারিখে পালিয়ে গিয়েছে।’

বিস্তারিত...

একটি দল বোরকা ব্যবহার করে জাল ভোট দেওয়ার চেষ্টা করতে পারে: মির্জা আব্বাস

জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি দল বোরকা ব্যবহার করে জাল ভোট দেওয়ার চেষ্টা করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস।

বিস্তারিত...

পরীক্ষিত নেতৃত্বের ওপরই মানুষের ভরসা: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ শেষ পর্যন্ত তাদের ওপরই আস্থা রাখে যারা অতীতে পরীক্ষিত এবং বাস্তবে ভরসাযোগ্য। তিনি দলের স্লোগান‘করব কাজ, গড়ব দেশ সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শনিবার (৩১জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের যমুনার পশ্চিম পাড়ে বিসিক শিল্প পার্ক নগরীর মাঠে আয়োজিত নির্বাচনী

বিস্তারিত...

জবাবদিহিমূলক সরকারেই নিশ্চিত হবে অধিকার: তারেক রহমান

দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

বিস্তারিত...

টাঙ্গাইলের পথে তারেক রহমান

সিরাজগঞ্জে জনসভা শেষে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকাল সাড়ে ৪টায় তার গাড়িবহর সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক এলাকা ত্যাগ করে।

বিস্তারিত...

সিরাজগঞ্জে জনসভা মঞ্চে তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টায় সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে নির্বাচনি জনসভার মঞ্চে উপস্থিত হন। নেতা-কর্মী ও সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

বিস্তারিত...

বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, বোরকা ব্যবহার করে কেউ যদি ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করে, তা প্রতিহত করা হবে। বোরকাকে আমরা শ্রদ্ধা করি, আমার মা বোরকা পরতেন। কিন্তু বোরকা পরে জাল ভোট দিতে এলে আমরা তা সহ্য করব না।

বিস্তারিত...

পোলিং এজেন্টরা ফল ঘোষণার আগ পর্যন্ত মাঠ ছাড়বে না: মির্জা আব্বাস

ভোটের ফলাফল ঘোষণায় অযৌক্তিক বিলম্ব হলে তা মেনে নেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ঢাকা-৮ আসনকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে। আমি এখনো ধৈর্য ধরছি, কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙার পরিস্থিতি তৈরি করবেন না।

বিস্তারিত...

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনে ব্যালটের মাধ্যমে প্রমাণ করতে হবে যে ‘দেশপ্রেমিক শক্তি অবিচল’। জনগণের ঐক্যই দলের শক্তির মূল উৎস উল্লেখ করে তিনি নেতাকর্মীদের ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

বিস্তারিত...

বিএনপির আরও ৪৪ নেতা-কর্মী বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ময়মনসিংহ, সিলেট ও গাইবান্ধার বিভিন্ন উপজেলা ও ওয়ার্ডের ৪৪ নেতা-কর্মীকে বহিষ্কার করেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪