সবশেষ আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সাকিব আল হাসানকে দেশে ফেরাতে ব্যস্ত হয়ে পড়েছিল। তবে শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এছাড়া বর্তমানে বিসিবি এখন চলছে এডহক কমিটিকে দিয়ে। আজ (শুক্রবার) সাকিবের দেশে ফেরা প্রসঙ্গে কথা বলেছেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পরের চক্র থেকে এক টেস্টের সিরিজ অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করছেন ক্রিকেট কর্তারা। ১২ দলের অংশগ্রহণে এই টেস্ট লিগ সম্প্রসারণের ব্যাপারেও ভাবছে তারা। নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার রজার টুওসের নেতৃত্বে আইসিসির একটি ওয়ার্কিং গ্রুপ চলতি মাসের শেষে কিংবা মের শুরুর দিকে বোর্ড প্রধানদের সভায় এ ব্যাপারে প্রস্তাবনা পেশ করবে।
সপ্তম ওভারে বল হাতে নেন মুস্তাফিজুর রহমান। প্রথম বলেই তাকে ডেভন কনওয়ে চার মারেন। পরের দুটি বলে সিঙ্গেল। চতুর্থ বলে ডট দেন বাংলাদেশি পেসার। তাতে এক অনন্য ইতিহাস গড়েন বাঁহাতি কাটার মাস্টার। লাহোর কালান্দার্স মাত্র ১০০ রানে অলআউট হওয়ার পর ইসলামাবাদ ইউনাইটে ১১তম ওভারেই জয় নিশ্চিত করে। দল হারলেও মুস্তাফিজ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ
আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে নতুন করে বিসিবির দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। এরপর জট খুলেছে ঢাকা লিগের। আগামী মাসেই শুরু হবে এই লিগ। এদিকে এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সমালোচনা চলছে বর্তমান বোর্ডকে ঘিরে।
বিশ্বকাপের প্রতি আসরে ব্রাজিল ও আর্জেন্টিনাকে নিয়ে থাকে আলাদা উন্মাদনা। এবার দুই দেশ বিশ্বমঞ্চে পারফরম্যান্স করার আগেই রেকর্ড গড়ল, তাও আবার লিওনেল মেসি ও নেইমারের মতো তারকাকে ছাড়া। রেকর্ড ৪৮ দলের অংশগ্রহণে হচ্ছে এবারের বিশ্বকাপ। ১১ জুন থেকে ১৯ জুলাই ১০৪ ম্যাচের এই টুর্নামে
আসন্ন বাংলাদেশ সফরকে সামনে রেখে ঘোষিত দলে দুইটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ইনজুরি ও ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পাওয়ার কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুই ক্রিকেটার।
ঢাকা লিগ এবার দীর্ঘ সময় স্থগিত থাকার পর অবশেষে মাঠে গড়ানোর পথে। মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনের পর সদ্য বিলুপ্ত হওয়া আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের সঙ্গে ঢাকার ক্রীড়া সংগঠকদের দ্বন্দ্ব এই টুর্নামেন্ট আটকে দিয়েছিল। এর ফলে ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছিলেন।
হয়তোবা টেস্ট ক্রিকেটে আর দেখা যাবে না রশিদ খানকে। লাল বলের ক্রিকেট থেকে অবসর নিতে পারেন আফগানিস্তানের এই স্পিনার। বুধবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ জেতানো বোলিং করেছেন রশিদ। ম্যাচ শেষে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন। তার মতে, বেশি দিন ক্রিকেট খেলার স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ফুটবলের দেশ হিসেবে ব্রাজিল বিশ্বজুড়ে পরিচিত হলেও এবার ক্রিকেট মাঠে এক অবিশ্বাস্য কীর্তি গড়লেন দেশটির এক নারী ক্রিকেটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের সব রেকর্ড ওলটপালট করে দিয়ে একাই ৯ উইকেট শিকার করেছেন ২১ বছর বয়সী পেসার লরা কারদোসো।
তামিম ইকবালকে সভাপতি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যে অ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠন করেছে, তা নিয়ে সমালোচনা চলছেই। ১১ সদস্যের এই কমিটিতে আছেন তিন প্রতিমন্ত্রীর ছেলে। আছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর স্ত্রী রাশনা ইমামও।
বাংলাদেশ ক্রিকেটে বড় পরিবর্তনের হাওয়া বইছে। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে দায়িত্বভার সাজানো হয়েছে। এই পরিবর্তনের অংশ হিসেবে সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
সমীকরণটা ছিল হাতের নাগালে। ভিয়েতনামের বিপক্ষে অন্তত একটি ড্র করতে পারলেই কোয়ার্টার ফাইনালের স্বপ্ন টিকে থাকত বাংলাদেশের। কিন্তু থাইল্যান্ডের মাঠে সেই সম্ভাবনা বাস্তবে রূপ নিল না। আক্রমণভাগের ব্যর্থতা আর রক্ষণভাগের এক মুহূর্তের ভুলে ১-০ গোলের আক্ষেপের হার নিয়ে এএফ
বিসিবি নির্বাচনে অনিয়ম এবং দুর্নীতির সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির বর্তমান কমিটি ভেঙে দিয়ে ১১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান।
নির্বাচনে অনিয়মের অভিযোগে বিসিবির বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যারা আগামী তিন মাসের মধ্যে নির্বাচন করে দায়িত্ব হস্তান্তর করবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জাতীয় দলে খেলা, ক্লাব ক্রিকেটের অস্থিরতা, দেশে ফেরা ও রাজনীতি নিয়ে মন্তব্য করে আলোচনায় আসেন সাকিব আল হাসান। বিষয়টি নিয়ে দিনভর আলোচনা-সমালোচনার পর সোমবার নিজের ফেসবুক পোস্টে বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি।