আইপিএল ও পিএসএল চলমান থাকায় বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেমেছে নিউজিল্যান্ড। আইপিএলে ব্যস্ত থাকায় অধিনায়ক মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, টিম সাইফার্ট, ফিন অ্যালেন, কাইল জেমিসন, জেকব ডাফি ও লকি ফার্গুসন দলে নেই। অন্যদিকে পিএসএলে খেলায় ব্যস্ত থাকায় মার্ক চ্যাপম্যান ও ড্যারিল মিচেলও অনুপস্থিত। ফলে তুলনামূলক তরুণদের নিয়ে গড়া দ্বিতীয় সারির দল নিয়েই মাঠে নামে কিউইরা। তবে সেই দলের কাছেই প্রথম ওয়ানডেতে হারতে হয়েছে বাংলাদেশকে।
ম্যাচের শুরুতে বাংলাদেশ টিম ভালোই করছিলো। টসে হেরে বোলিং দিয়ে শুরু করলেও নিউজিল্যান্ড শিবিরে ভয় ধরিয়ে দিয়েছিলো লাল-সবুজের দল। কিন্তু ব্যাটিংয়ে এসেই বিপর্যয়ের মুখে পরে সাইফ-লিটনরা। সাইফ হাসান, লিটন দাসের পর তাওহীদ হৃদয়ের ব্যাটে বাংলাদেশ বেশ ভালো অবস্থানে ছিল। কিন্তু আফিফ হোসেন বিদায় নেওয়ার পর ধস দেখে স্বাগতিকরা।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। এই ম্যাচে বাংলাদেশ দলকে সমর্থন জানাতে মাঠে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। শুক্রবার (১৭ এপ্রির) সকাল ১১টায় ম্যাচ শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা পর স্টেডিয়া
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে নিউজিল্যান্ড। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৪০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ফেললেও দুই শ করতে পারেনি কিউইরা।
শুরুতেই ওপেনার হারালেও দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়ে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ও উইল ইয়াংয়ের ব্যাটে ভর করে ধীরে ধীরে ম্যাচে নিয়ন্ত্রণ নেয় কিউইরা। তবে অর্ধশতক তুলে নেওয়া নিকোলসকে থামিয়ে দেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।
আবারও সামাজিক মাধ্যমে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভারতীয় ক্রিকেটের সুপারস্টার বিরাট কোহলি। ২০২৫ সালে অবনীত কৌরের একটি ছবিতে ভুলবশত লাইক দেওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে আরও এক ‘লাইক’ বিতর্কে জড়িয়ে পড়লেন এই তারকা ব্যাটার।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ফলে কিছুক্ষণের মধ্যেই ফিল্ডিংয়ে নামবে স্বাগতিক বাংলাদেশ।
তামিম ইকবালের ‘ক্যাপ্টেনস কার্ড’ অনুষ্ঠানে দেশে থাকা সাবেক অধিনায়কদের মধ্যে প্রায় সবাই উপস্থিত হলেও অনুপস্থিত ছিলেন আমিনুল ইসলাম বুলবুল ও মাশরাফি বিন মর্তুজা। জানা গেছে, বুলবুল অভিমান থেকে আসেননি, আর দীর্ঘদিন ধরেই আড়ালে রয়েছেন মাশরাফি।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মান জানাতে ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার মাত্র ৯ দিনের মাথায় এ উদ্যোগের ঘোষণা দেন।
প্রায় এক দশক পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল (১৭ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন। বুধবার (১৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গত দুই বছরের অস্থিরতা যেন কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। তিনবার সভাপতি বদল, রাজনৈতিক পটপরিবর্তন আর অপমানজনক বিদায় সব মিলিয়ে দেশের ক্রিকেট টালমাটাল। নীরব দর্শক হয়েই এসব কাণ্ড দেখেছেন জাতীয় দলের কোচ ফিল সিমন্স। নিউজিল্যান্ড সিরিজের আগে মিরপুরে সংবাদ সম্মেলনে এসে এসব নাটকীয়তা নিয়ে তার কণ্ঠে ঝরল এক দার্শনিক নির্লিপ্ততা।
দীর্ঘ বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বগুড়াতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছর থেকেই বগুড়ার মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ জনের বহর নিয়ে বাংলাদেশে পা রেখেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সোমবার (১৩ এপ্রিল) সকালেই ঢাকায় আসেন ৩ জন।
এক যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। গত বছরের মে মাসে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ১৬তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।