| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করতে চান তামিম

বাংলাদেশ ক্রিকেটে বড় পরিবর্তনের হাওয়া বইছে। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে দায়িত্বভার সাজানো হয়েছে। এই পরিবর্তনের অংশ হিসেবে সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

বিস্তারিত...

ভিয়েতনামের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের

সমীকরণটা ছিল হাতের নাগালে। ভিয়েতনামের বিপক্ষে অন্তত একটি ড্র করতে পারলেই কোয়ার্টার ফাইনালের স্বপ্ন টিকে থাকত বাংলাদেশের। কিন্তু থাইল্যান্ডের মাঠে সেই সম্ভাবনা বাস্তবে রূপ নিল না। আক্রমণভাগের ব্যর্থতা আর রক্ষণভাগের এক মুহূর্তের ভুলে ১-০ গোলের আক্ষেপের হার নিয়ে এএফ

বিস্তারিত...

তামিমের নেতৃত্বে বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটি

বিসিবি নির্বাচনে অনিয়ম এবং দুর্নীতির সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির বর্তমান কমিটি ভেঙে দিয়ে ১১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান।

বিস্তারিত...

বিসিবির কমিটি বিলুপ্ত ঘোষণা

নির্বাচনে অনিয়মের অভিযোগে বিসিবির বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যারা আগামী তিন মাসের মধ্যে নির্বাচন করে দায়িত্ব হস্তান্তর করবে।

বিস্তারিত...

সর্বোচ্চটা উজাড় করে শুধুই ক্রিকেটে মনোযোগী হতে চান সাকিব

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাতীয় দলে খেলা, ক্লাব ক্রিকেটের অস্থিরতা, দেশে ফেরা ও রাজনীতি নিয়ে মন্তব্য করে আলোচনায় আসেন সাকিব আল হাসান। বিষয়টি নিয়ে দিনভর আলোচনা-সমালোচনার পর সোমবার নিজের ফেসবুক পোস্টে বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি।

বিস্তারিত...

প্রথমবার বাংলাদেশে স্পিন বোলিং মেশিন ‘মার্লিন বাইবোলা’

বাংলাদেশে প্রথমবারের মতো আনা হলো স্পিন বোলিং মেশিন ‘মার্লিন বাইবোলা’। সোমবার (৬ এপ্রিল) মিরপুরে জাতীয় দলের স্কিল ক্যাম্পে এই মেশিনটি প্রথমবারের মতো দেখা যায়। সাধারণত দেশে এর আগে যেসব বোলিং মেশিন ব্যবহৃত হতো, সেগুলো মূলত দ্রুতগতির বল কিংবা বাউন্সার অনুশীলনের জন্য ব্যবহার করা হতো।

বিস্তারিত...

রাজনীতিতে ফিরতে চান সাকিব, তবে...

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসান দেশ এবং ক্রিকেটে ফেরার আগ্রহ প্রকাশ করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। সোমবার (৬ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ক্রিকেট ও রাজনীতি নিয়ে সৃষ্ট আলোচনার অবসান ঘটান।

বিস্তারিত...

বিসিবি নির্বাচন তদন্ত রিপোর্ট জমা, গঠনতন্ত্রে পরিবর্তনের সুপারিশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটি জাতীয় ক্রীড়া পরিষদে তাদের প্রতিবেদন ও সুপারিশমালা জমা দিয়েছে। রোববার (৫ এপ্রিল) বেলা ১২টার দিকে সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি সরেজমিনে ক্রীড়া পরিষদ ভবনে গিয়ে প্রতিবেদন হস্তান্তর করে।

বিস্তারিত...

ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বর্তমান কমিটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। এরই মধ্যে ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির জরুরি বৈঠক ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা ও কানাঘুষা।

বিস্তারিত...

বিসিবিতে পদত্যাগের হিড়িক, সরে দাঁড়ালেন আরও তিন পরিচালক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অস্থিরতা বাড়ছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে একসঙ্গে আরও তিন পরিচালক পদত্যাগ করেছেন। ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও সিসিডিএমের ভাইস চেয়ারম্যান ফাইয়াজুর রহমান প্রথমে পদত্যাগ করেন। পরে একই কারণে ফ্যাসিলিটিজ বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম এবং সিকিউরিটি বিভাগের চেয়ারম্যান মেহরব আলম চৌধুরীও দায়িত্ব ছাড়েন।

বিস্তারিত...

বাংলাদেশ দলে কোচ হলেন মোহাম্মদ রফিক

দেশের ক্রিকেটের কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিককে দেওয়া হয়েছে নতুন দায়িত্ব। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পেলেন বাঁহাতি এই স্পিনার। আজ শনিবার (৪ এপ্রিল) বোর্ড সভা শেষে সিদ্ধান্তটি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিস্তারিত...

স্থগিত হওয়া সিরিজ পুনরায় চালু করতে ভারতকে প্রস্তাব বিসিবির

দীর্ঘদিনের টানাপোড়েন কাটিয়ে আবারও সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্থগিত হয়ে যাওয়া দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় চালু করতে এবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড-কে প্রস্তাব দিয়েছে বিসিবি।

বিস্তারিত...

গায়ক আসিফের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে পিবিআই

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরকে ঘিরে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। দুই কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগে প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এবার আদালতের নির্দেশে বিষয়টি তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বিস্তারিত...

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রাসি ফন ডার ডুসেন

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ৩৭ বছর বয়সী রাসি ফন ডার ডুসেন আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দেশটির ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশের কয়েকদিনের মধ্যেই এই সিদ্ধান্ত নেন ডুসেন।

বিস্তারিত...

বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নামছে বাংলাদেশ নারী দল

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে অনুষ্ঠিতব্য এই সিরিজের সূচি ইতোমধ্যে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪