| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের নতুন বিদেশি ওপেনার: মোহাম্মদ ওয়াসিমের আগমন

বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের অভিযান শুরু হয়েছিল জয় দিয়ে, তবে পরের ম্যাচে তারা হেরেছে। দলের সিলেট পর্বে আরও দুটি ম্যাচ বাকি আছে। এই সময়ে পাকিস্তানের হয়ে খেলার জন্য শাহিবজাদা ফারহান দেশে ফিরে যাবেন। তাই রাজশাহী দল নতুন করে একজন বিদেশি ওপেনার যুক্ত করেছে।

বিস্তারিত...

বিপিএল অনুশীলনে মাথায় আঘাত, হাসপাতালে শরিফুল ইসলাম

চট্টগ্রাম রয়্যালসের অনুশীলনের সময় সতীর্থের সঙ্গে ধাক্কা লাগায় বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম মাথার এক পাশে ব্যথা অনুভব করলে তাকে ঝুঁকি এড়াতে কনকাশন প্রটোকল অনুসরণ করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

বিপিএলে মেহেদী রানার প্রথম হ্যাটট্রিকে ও হারলো নোয়াখালী

চলতি বিপিএল আসরে প্রথম হ্যাটট্রিকের কীর্তি গড়লেন নোয়াখালী এক্সপ্রেসের পেসার মেহেদী হাসান রানা। তবে রোমাঞ্চকর ম্যাচের শেষ বলে নোয়াখালী এক্সপ্রেস ১ উইকেটের ব্যবধানে হেরে যায় নবাগত দলটির।

বিস্তারিত...

মুস্তাফিজকে আইপিএলে খেলালে মাঠে ভাঙচুর হবে!

আইপিএলে পরের আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলবেন মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আগামী মার্চের শেষে শুরু হয়ে দুই মাস ধরে চলবে এই টুর্নামেন্ট। প্রতিযোগিতা শুরুর দুই মাস আগে বিব্রতকর কারণে শিরোনামে আইপিএল। মুস্তাফিজকে খেলালে মাঠ ভাঙচুরের হুমকি দিয়েছে ভারতের মধ্যপ্রদেশের শহর উজ্জয়িনীর ধর্মীয় নেতারা।

বিস্তারিত...

সিলেটের মাঠে হবে জাকিরের জানাজা

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির এর জানাজা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। জানাজার পর তার মরদেহ পরিবারের তত্ত্বাবধানে কুমিল্লার নিজ বাড়িতে নেওয়া হবে।

বিস্তারিত...

ঢাকার সামনে শান্ত-মুশফিকদের ছন্দপতন, ১৩২ রানের পুঁজি পেল রাজশাহী

বিপিএলের দ্বাদশ আসরের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সকে বড় ব্যবধানে হারিয়ে দারুণ সূচনা করেছিল রাজশাহী ওয়ারিয়র্স। তবে সেই জয়ের রেশ ধরে রাখতে ব্যর্থ হলো দলটি। ঢাকা ক্যাপিটালসের সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রাজশাহী, নির্ধারিত ২০ ওভারে তারা থামে মাত্র ১৩২ রানে।

বিস্তারিত...

বিপিএলের মাঠে মর্মান্তিক ঘটনা, হার্ট অ্যাটাকে মারা গেলেন কোচ জাকি

বিপিএলের ম্যাচ চলাকালে মাঠেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও পথেই তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।

বিস্তারিত...

মাঠেই অসুস্থ হয়ে হাসপাতালে ঢাকা ক্যাপিটালসের কোচ জ্যাকি

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ শুরুর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা ক্যাপিটালসের কোচ মাহবুব আলী জ্যাকি।

বিস্তারিত...

পেসারদের দাপট অব্যাহত: অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে দিল ১৭৫ রানের লক্ষ্য

মেলবোর্নে ১৩০ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে প্রথম দিনেই ২০ উইকেট পড়ার পর আজ (শনিবার) দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার পেসাররা আরও দাপট দেখাচ্ছেন।

বিস্তারিত...

বিপিএল-এ চট্টগ্রামের কাছে নোয়াখালীর বড় হার, রাজশাহীর দাপুটে শুরু

নতুন ফ্র‍্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস বিপিএলের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের কাছে ৬৫ রানে হেরে মাঠে নতুন অভিজ্ঞতার স্বাদ পেয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তারা মাত্র ১০৯ রানে অলআউট হয়।

বিস্তারিত...

আজ থেকে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর, উদ্বোধনী ম্যাচ সিলেটে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসর শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে, আর আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি ঢাকায়।

বিস্তারিত...

বিপিএলের সংক্ষিপ্ত উদ্বোধনীতে ওসমান হাদির প্রতি শ্রদ্ধা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান ও কনসার্ট বাতিল করা হলেও টুর্নামেন্ট শুরুর আগে থাকছে সংক্ষিপ্ত উদ্বোধনী পর্ব। আগামীকাল শুক্রবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার উদ্বোধনী ম্যাচের আগে ছোট পরিসরে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

বিস্তারিত...

চট্টগ্রাম রয়্যালসের নতুন ব্যবস্থাপনায় খেলোয়াড়দের পারিশ্রমিক নিশ্চিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে চট্টগ্রাম রয়্যালস সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় ওপেনার মোহাম্মদ নাঈমকে দলে নিয়েছিল। তবে ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছেড়ে দেওয়ায় ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল।

বিস্তারিত...

বিপিএলে সিলেট টাইটান্সকে চ্যাম্পিয়ন করতে চান মিরাজ

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্সের অধিনায়কত্ব করবেন মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচের আগে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

বিস্তারিত...

অভিমান ভেঙে অনুশীলনে ফিরছেন নোয়াখালীর সুজন-তালহা

শুক্রবার পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। তবে ম্যাচ শুরুর আগমুহূর্ত পর্যন্ত চট্টগ্রাম রয়্যালসের মালিকপক্ষ দল পরিচালনায় কার্যকর ভূমিকা রাখতে না পারায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দলটির দায়িত্ব নিজেদের হাতে নেয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪