মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইতিহাস গড়লেন তাইজুল ইসলাম। টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন এই বাঁহাতি স্পিনার।
মিরপুর টেস্টে জয়ের দুয়ারে দাঁড়িয়ে বাংলাদেশ। চতুর্থ দিনের খেলায় আয়ারল্যান্ড ৬ উইকেটে ১৭৬ রানে দিন শেষ করেছে। শেষ দিনে স্বাগতিকদের প্রয়োজন মাত্র ৪ উইকেট, আর আইরিশদের সামনে এখনও ৩৩৩ রানের অসম্ভব সমীকরণ। সব মিলিয়ে ম্যাচটি প্রথম সেশনেই নিষ্পত্তি হয়ে যেতে পারে বলে ধারণা মিলছে।
পার্থ টেস্টে আজ ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিলেন জেমি স্মিথ। অস্ট্রেলিয়ার অভিষিক্ত পেসার ব্রেন্ডন ডগেটের ২৮তম ওভারের প্রথম বলটি লেগ স্টাম্পের বাইরে পড়ে পুল করতে যান স্মিথ। বলটি উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে জমা পড়তেই জোরালো আবেদন জানায় অস্ট্রেলিয়া। তবে মাঠের আম্পায়ার নীতীন মেনন সাড়া না দেওয়ায় রিভিউ নেয় তারা। ১৫ রানে থাকা স্মিথ আউট কি না, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দায়িত্ব পড়ে টিভি আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদের ওপর।
আইএলটি-টোয়েন্টির নিলামের আগেই সরাসরি চুক্তিতে দুবাই ক্যাপিটালসে জায়গা পেয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। লুক উডের বদলি হিসেবে তাকে দলে নিলেও টুর্নামেন্ট শুরুর আগে তাকে ছাড়িয়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। অবশেষে এক মৌসুমেই দ্বিতীয়বারের মতো আবারও মুস্তাফিজকে দলে ভেড়ানোর ঘোষণা দিল দুবাই ক্যাপিটালস।
আসন্ন টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব মঞ্চে বাংলাদেশ পড়েছে তুলনামূলক কঠিন ‘সি’ গ্রুপে। এই গ্রুপে লিটন দাসের দলের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। সুপার এইটে উঠতে হলে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চ্যালেঞ্জিং লড়াইয়ের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে।
জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে সৌম্য সরকারের অনবদ্য সেঞ্চুরিতে ময়মনসিংহ বিভাগের বিপক্ষে বড় সংগ্রহের পথে রয়েছে খুলনা বিভাগ। মাত্র ১৪ রানের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত হন খুলনার এই ওপেনার। শনিবার (২২ নভেম্বর) খুলনা স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৩২৮ রান।
অবশেষে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার শীর্ষে উঠে এলেন বামহাতি স্পিনার তাইজুল ইসলাম। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২২ নভেম্বর) আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে সাকিব আল হাসানকে পেছনে ফেলেন তিনি।
কাতারের দোহায় যেন টি-টোয়েন্টি ক্রিকেটের সব রোমাঞ্চ এক ম্যাচে ভর করেছিল। এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের সেমিফাইনালে আজ ভারতের ‘এ’ দলের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। নির্ধারিত ২০ ওভারে দুই দলের স্কোর সমান (১৯৪) হওয়ার পর ম্যাচ গড়ায় সুপার ওভারে।
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে ৪৭৬ রান করেছে বাংলাদেশ। জবাবে আয়ারল্যান্ডের ইনিংস ২৬৫ রানে গুটিয়ে দেয় বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম, যিনি ৪ উইকেট শিকার করেছেন। এই পারফরম্যান্সে বাংলাদেশের শীর্ষ টেস্ট বোলারের আসনে সাকিব আল হাসানের পাশে বসেছেন তাইজুল।
জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর বলেছেন, ‘শুধু ঢাকা কেন্দ্রিক নয়, দেশের প্রতিটি প্রান্তে ক্রিকেটকে আমরা ছড়িয়ে দিতে চাই। সরেজমিনে না এলে বোঝা যায় না আসলে কী হচ্ছে। তাই আমি নিজেই এসেছি।’
বাংলাদেশের কোটি ভক্তকে দীর্ঘ প্রতীক্ষায় রেখেছিলেন মুশফিকুর রহিম। বুধবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শততম টেস্টের প্রথম দিনে মাত্র এক রান দূরে থেকে সেঞ্চুরি স্পর্শ করতে পারেননি তিনি। ১৮৭ বল খেলে ৯৯ রানে অপরাজিত থাকার পর পুরো দেশই তাকিয়ে ছিল পরের দিনের দিকে। উত্তেজনা, টেনশন আর প্রত্যাশার সেই দীর্ঘ রাত শেষে বৃহস্পতিবার সকালেই পাওয়া গেল মাহেন্দ্রক্ষণ।
মুশফিকুর রহিমের রেকর্ডগড়া শতকের পর লিটন দাসের ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ থেমে গেছে ৪৭৬ রানে। আয়ারল্যান্ডের অ্যান্ডি ম্যাকব্রাইন পেয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার।
সকালের সেশনের শুরুতেই টানটান উত্তেজনা। ম্যাথিউ হামফ্রেসের স্পিনে দিনের চতুর্থ বলেই বিপদে পড়েছিলেন মুশফিকুর রহিম—বল গিয়ে লাগে প্যাডে, জোরালো এলবিডব্লু আবেদনও ওঠে। সাড়া দেননি আম্পায়ার, কিন্তু মুহূর্তটুকুতে বাংলাদেশের সমর্থকদের বুক কেঁপে ওঠা স্বাভাবিকই ছিল। পরের বলটিও ব্যাট না ছুঁয়ে উইকেটকিপারের হাতে—ওভার শেষ হতেই মুশফিকের অপেক্ষা আরও দীর্ঘ হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর জানিয়েছেন, জেলা ক্রীড়া সংস্থার বাইরে গিয়ে প্রত্যেক জেলায় পৃথক জেলা ক্রিকেট সংস্থা গড়ে তোলা হবে। বুধবার (১৯ নভেম্বর) পঞ্চগড় স্টেডিয়ামে এজ গ্রুপ ক্রিকেট ডেভেলপমেন্ট ক্যাম্পের অংশ হিসেবে স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।
বাংলাদেশের ক্রিকেটের অবিচল সেনাপতি মুশফিকুর রহিম আবারো দলের ভরসা হয়ে উঠেছেন। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে নামা মুশফিকের ব্যাটে ঝলক দেখেছে মিরপুর টেস্টের প্রথম দিন। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তিনি ৯৯ রানে অপরাজিত, এবং দলের অবস্থান এখন শক্তিশালী।