স্টাফ রিপোর্টার: এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেছে বাংলাদেশ। দুই দিন আগে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়েছে লিটন দাসের দল। শ্রীলঙ্কা অবশ্য এ ম্যাচ দিয়েই এশিয়া কাপ অভিযান শুরু করছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই মাঠে নামে শ্রীলঙ্কা। টস হেরে আগে ব্যাটিং করতে নামে লিটন দাসের দল। শুরুতে তিনি টসে হেরে প্রথমে ব্যাটিং করায় ‘সমস্যা দেখছেন না’ বলে জানিয়েছিলেন। বলেছেন ‘ডোন্ট মাইন্ড ব্যাটিং ফার্স্ট’। কারণ, পিচ ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে তাঁর।
কিন্তু যতটা সম্ভব বাজেভাবে শুরু করে বাংলাদেশ। প্রথম ১৩ বলে এক রানও করতে না পেরে দুই ওপেনারই আউট হয়ে ফেরেন সাজঘরে। লঙ্কান পেসার নুয়ান তুষারার প্রথম পাঁচ বলে কোনো রান নিতে পারেননি তানজিদ হাসান। ষষ্ঠ বলে বাংলাদেশ ওপেনার রান তো নিতেই পারেননি, উল্টো বোল্ড হয়ে গেছেন। এ নিয়ে পাঁচ ইনিংসে তানজিদকে তৃতীয়বার আউট করলেন তুষারা। উইকেটে আসেন অধিনায়ক লিটন দাস।
প্রথম ১০ বলে রানের ঘরটা শূন্য থাকলেও বাংলাদেশের উইকেটের ঘরে লেখা হয়ে গেছে ২। প্রথম ওভারের শেষ বলে তানজিদ হাসান বোল্ড হওয়ার পর দ্বিতীয় ওভারের চতুর্থ বলে দুষ্মন্ত চামিরার বলে উইকেটকিপারকে ক্যাচ দিয়েছেন আরেক ওপেনার পারভেজ হোসেন। দুই ওভার শেষে বাংলাদেশ কোনো রান নিতে পারেনি।
অবশেষে রান পেল বাংলাদেশ। তৃতীয় ওভারে দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খুলেছেন অধিনায়ক লিটন দাস। উইকেটে তাঁর সঙ্গী তাওহিদ হৃদয়। প্রথম দুই ওভারে ০ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ পরের দুই ওভারে নিয়েছে ৭ রান। লিটন দাস ৩, তাওহিদ হৃদয় ৪ রানে ব্যাট করছেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব