| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে দুবাই পুলিশের কড়া সতর্কবার্তা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৪, ২০২৫ ইং | ০৬:৪০:৪৮:পূর্বাহ্ন  |  ১৩৩৫৬৪৭ বার পঠিত
ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে দুবাই পুলিশের কড়া সতর্কবার্তা
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক :

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মহারণ ঘিরে দুবাই পুলিশের পক্ষ থেকে সমর্থকদের জন্য কঠোর সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচকে ঘিরে উত্তেজনা চরমে পৌঁছালেও, কর্তৃপক্ষ জানিয়েছে মাঠে কোনোভাবেই সহিংসতা, গালিগালাজ বা বর্ণবিদ্বেষমূলক আচরণ বরদাস্ত করা হবে না।

দুবাই পুলিশের ইভেন্টস সিকিউরিটি কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল সাইফ মুহাইর আল মাজরুই জানিয়েছেন, নিয়ম ভঙ্গকারীরা এক থেকে তিন মাস পর্যন্ত কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার থেকে ৩০ হাজার দিরহাম জরিমানার মুখোমুখি হবেন। পাকিস্তানি মুদ্রায় যা প্রায় ৭.৫ লাখ থেকে ২৩ লাখ রুপির সমান।

দর্শকদের প্রতি আহ্বান জানিয়ে দুবাই পুলিশ বলেছে, খেলার আনন্দ উপভোগ করতে হলে শৃঙ্খলা ও ইতিবাচক আচরণ বজায় রাখা জরুরি। কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, যাতে দর্শকদের নিরাপত্তা ও স্টেডিয়ামের পরিবেশ রক্ষা করা যায়।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪