| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টানা দুই জয়ে সুপার ফোরের পথ সহজ করলো শ্রীলঙ্কা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৫ ইং | ০৬:১৪:১২:পূর্বাহ্ন  |  ১৩২৪৭৬৯ বার পঠিত
টানা দুই জয়ে সুপার ফোরের পথ সহজ করলো শ্রীলঙ্কা
ছবির ক্যাপশন: মাঠে শ্রীলঙ্কা ক্রিকেট দলের একাংশ | ছবি: ইএসপিএন ক্রিকইনফো

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক :

এশিয়া কাপে ‘বি’ গ্রুপের ম্যাচে হংকংকে ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এতে টানা দুই ম্যাচ জয়ে ‘সুপার ফোরে’ যাওয়ার পথ অনেকটাই সহজ হয়ে গেলো দলটির জন্য।

এ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান করে হংকং। 

হংকংয়ের হয়ে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন নিজাকাত খান। তাছাড়া শুরুতে দুই ওপেনার জিশান আলি ও আনশুমান রাঠ করেন যথাক্রমে ২৩ ও ৪৮ রান।

১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাট চালিয়ে খেলতে থাকে ওপেনার নিশাঙ্কা ও কুশাল মেন্ডিস। মেন্ডিস ১১ রান করে সাজঘরে ফিরলেও অর্ধশতক তুলে নেন নিশাঙ্কা, খেলেন ব্যক্তিগত ৬৮ রানের ইনিংস।

এছাড়া কুশাল পেরেরা ও হাসারাঙ্গা উভয়ই করেন ২০ রান করে। এতেই ১ ওভার ১ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় পায় শ্রীলঙ্কা।

অপর ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭২ রানের বড় সংগ্রহ পায় সংযুক্ত আরব আমিরাত। দলের হয়ে আলিসান সারাফুর ৫১ ও অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের অপরাজিত ৬৯ রান ছিল সবোর্চ্চ।

১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৪ বলে সবগুলো উইকেট হারিয়ে ১৩০ রান করে ওমান। এতে আরব আমিরাত জয় পায় ৪২ রানের।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪