| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৫ ইং | ১৫:০৩:৫৩:অপরাহ্ন  |  ১৩২৩১২১ বার পঠিত
বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের জন্য আজ বাঁচা-মরার ম্যাচ। জিতলে এশিয়া কাপে টিকে থাকার সম্ভাবনা রইবে। হারলে বাড়ির টিকিট কাটবেন লিটন দাসরা। এমন সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।

একাদশে আজ চার পরিবর্তন এনেছে বাংলাদেশ। সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ সুযোগ পেয়েছেন। বেঞ্চ গরম করবেন তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও শেখ মেহেদী। অন্যদিকে কোনো পরিবর্তন নেই আফগানিস্তানের একাদশে।

হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচ জিতলেও ফিরতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায়। কেননা আফগানদের সমান ২ পয়েন্ট হলেও নেট রানরেটে বেশ এগিয়ে আজকের প্রতিপক্ষ। সঙ্গে আফগানদের আরো একটি ম্যাচ বাকি রয়েছে।

অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-র শীর্ষে শ্রীলঙ্কা।

আজ জিতলেও বাংলাদেশের শেষ চার নিশ্চিত নয়। তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে। সেদিন রশিদ খানরা পরাজিত হলে লঙ্কানদের সঙ্গে রানার্সআপ হয়ে শেষ চারে যাবেন লিটনরা।

বাংলাদেশের একাদশ-

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

আফগানিস্তানের একাদশ-

সেদিকউল্লাহ অটল, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, করিম জনাত, রশিদ খান (অধিনায়ক), ‍নূর আহমেদ, এএম গজনফার ও ফজলহক ফারুকি।


রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪