| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাচাদো নোবেল জেতার পর নরওয়েতে দূতাবাস বন্ধের ঘোষণা ভেনেজুয়েলার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ১৩:৪০:১৫:অপরাহ্ন  |  ১৪৪৪৪৬০ বার পঠিত
মাচাদো নোবেল জেতার পর নরওয়েতে দূতাবাস বন্ধের ঘোষণা ভেনেজুয়েলার
ছবির ক্যাপশন: মারিয়া কোরিনা মাচাদো

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পরই নরওয়েতে থাকা ভেনেজুয়েলার দূতাবাস সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে দেশটি। বিবিসি এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।

এক বিবৃতিতে ভেনেজুয়েলা সরকার বলছে, দূতাবাস বন্ধ করার উদ্যোগ বিদেশি সেবা সংস্কারের অংশ। তবে বিবৃতিতে মাচাদোর নোবেল পুরস্কার নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। 

নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, অসলোর দূতাবাস বন্ধ করেছে কারাকাস, তবে কোনো কারণ জানায়নি।

অসলোর নোবেল কমিটি শুক্রবার মাচাদোকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়। এর কারণ হিসেবে কমিটি বলেছে, ভেনেজুয়েলার জনগণের জন্য গণতান্ত্রিক অধিকার নিয়ে প্রচারণার নিরলস কাজের স্বীকৃতি হিসেবে তিনি পুরস্কার পেয়েছেন। 

অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ৫৮ বছর বয়সী এই নোবেলজয়ীকে ‘ডেমোনিক উইচ’ বলে আখ্যা দিয়েছেন।

রিপোর্টার্স২৪/এমএ/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪