| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ১২:৩১:০৮:অপরাহ্ন  |  ৫৬৮২ বার পঠিত
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১১ এপ্রিল) দুপুরে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন আনুষ্ঠানিকভাবে এই স্কোয়াড ঘোষণা করেন।

বাংলাদেশ সফরে আসন্ন এই সিরিজে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দীর্ঘ বিরতির পর সীমিত ওভারের দুই ফরম্যাটেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে কিউইরা।

ঘোষিত ওয়ানডে দলে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে থাকা সব ক্রিকেটারকেই এবারও রাখা হয়েছে। ফলে নতুন কোনো মুখ সুযোগ না পেলেও আগের কম্বিনেশনেই আস্থা রেখেছে নির্বাচকরা।

দলে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ-সহ অভিজ্ঞ ও তরুণদের মিশ্রণ।

সফরসূচি অনুযায়ী, নিউজিল্যান্ড দল ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে। সিরিজের প্রথম দুটি ওয়ানডে হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সব মিলিয়ে ২৩ এপ্রিল শেষ হবে ওয়ানডে সিরিজ।

ম্যাচ শুরুর সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের বিষয় বিবেচনায় ওয়ানডে ম্যাচগুলো দুপুর ৩টার পরিবর্তে সকাল ১১টায় শুরু হবে। একইভাবে টি-টোয়েন্টি ম্যাচগুলো সন্ধ্যা ৬টার বদলে বিকেল ৩টায় শুরু হবে।

টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে এবং ২ মে মিরপুরে। সব মিলিয়ে প্রায় তিন সপ্তাহব্যাপী এই সিরিজে ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল।

প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ স্কোয়াড:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪