| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পিএসএল থেকে ছিটকে গেলেন ইমন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ১৮:২২:১৬:অপরাহ্ন  |  ২১৭৩ বার পঠিত
পিএসএল থেকে ছিটকে গেলেন ইমন

স্পোর্টস ডেস্ক: চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সিজন-১১ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সে খেলা বাংলাদেশি ব্যাটার পারভেজ হোসেন ইমন। শনিবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। প্রতিবেদন পাকিস্তানি গণমাধ্যম জিও সুপারের। 

দলটির পক্ষ থেকে জানানো হয়, গত ৩ এপ্রিল লাহোর পর্বে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে সতীর্থ আসিফ আফ্রিদিরর সঙ্গে ধাক্কা লাগায় কাঁধে চোট পান ইমন। সেই চোটের কারণেই তাকে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে ইমনকে। শনিবার পেশোয়ার জালমির বিপক্ষে খেলা শুরুর পরই তিনি নিজ দেশ বাংলাদেশে ফিরে আসবেন। 

২৩ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার লাহোরের হয়ে এবারের মৌসুমে হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান করেছেন। এর মধ্যে রয়েছে ১৯ বলে ৪৫ রানের একটি ঝোড়ো ইনিংস, যেখানে তিনি দুটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান।

আন্তর্জাতিক অঙ্গনে ইমন এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৩০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই ম্যাচগুলোতে তিনি ১৩০.২৫ স্ট্রাইক রেটে মোট ৬০৭ রান করেছেন, যার মধ্যে রয়েছে তিনটি অর্ধশতক ও একটি শতক।

উল্লেখ্য, তিনবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স বর্তমানে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। চার ম্যাচে দুটি জয় ও দুটি পরাজয়ে তাদের পয়েন্ট ২ এবং নেট রানরেট -০.০৫১।

 

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪