ময়মনসিংহের হালুয়াঘাটে মোটরসাইকেল তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে লিয়ন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে।
রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি স্কুলে চার বছরের কম বয়সী এক শিশুকে নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৮ জানুয়ারি নয়াপল্টনের শারমিন একাডেমি নামের ওই স্কুলে প্রি-প্লে শ্রেণির এক শিশুকে নির্যাতনের ঘটনা ঘটে।
ফরিদপুরের সালথায় পেঁয়াজের জমিতে সেচ দেওয়া নিয়ে রাতের আধারে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বসতবাড়িতে হামলা-পাল্টা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটের ঘটনা ঘটে।
ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে (৪৬) গুলি করে হত্যা চেষ্টা চালায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ওই বিএনপি নেতার অবস্থা আশঙ্কাজনক, জরুরি চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির মধ্যেই মাগুরা সদর উপজেলার ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। জানা যায়, মঙ্গলবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের নির্দেশনায় নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরাপদ করার জন্য ভোটকেন্দ্রে দুটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়। স্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই অজ্ঞাত এক ব্যক্তি লাঠি দিয়ে ক্যামেরার একটি ভাঙে।
কুড়িগ্রামে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে মাঠে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ ও মিছিলের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। বিকেল সাড়ে ৩টার দিকে কুড়িগ্রাম-২ আসনে বিএনপির দলীয় প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ ধানের শীষ প্রতীকের পক্ষে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গণসংযোগে অংশ নেন। এ সময় তার সমর্থকরা মাইকিং করে ভোটারদের কাছে দলের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন এবং লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় কালাইয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক গাজী মোঃ গিয়াসউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ শহিদুল আলম তালুকদার।
বগুড়া শহীদ টিটু মিলনায়তনে বৃহস্পতিবার বগুড়া জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন বগুড়া আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক শাফিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার শাহাদাত হোসেন পিপিএম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ ইমামুল ইসলাম ও বগুড়া জেলা সিনিয়ার তথ্য অফিসার মাহফুজার রহমান।
লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারকৃতের নাম মো. হাসান তারেক (৩০), যার ডাকনাম ‘চিতা’। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার লতিফপুর এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে তাকে অস্ত্রসহ আটক করে। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড অ্যামোনিশন, ১টি ম্যাগাজিন এবং ২টি মোবাইল উদ্ধার করা হয়।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া বলেছেন, আমরা ভোটকেন্দ্র দখল করতে যাবো না। তবে যারা ভোটকেন্দ্র দখল করতে চাইবে, তাদের পরিবার থেকে বিদায় নিয়েই বের হতে হবে। তিনি বলেন, মা–বোন, ছেলে–মেয়েসহ সবার কাছ থেকে শেষ সালাম নিয়ে তারপর ভোটকেন্দ্রে আসতে হবে। আমরা কাউকে আঘাত করতে চাই না। কিন্তু ব্যালট বাক্সে হাত দিতে দেওয়া হবে না। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১০ দলীয় জোটভুক্ত জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমানের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে মীরসরাই পৌর সদরের উষা মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হতেই নারায়ণগঞ্জে জমে উঠেছে নির্বাচনী পরিবেশ। দীর্ঘদিন পর সরাসরি ভোটের মাঠে নেমে আসায় প্রার্থী, নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রচারণার প্রথম দিন সকাল থেকেই জেলার পাঁচটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা গণসংযোগ ও পথসভায় অংশ নেন। নগরীর প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও ওয়ার্ড এলাকায় প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে আশপাশ। কোথাও পথসভা, কোথাও ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়া—সব মিলিয়ে নির্বাচনী আমেজে প্রাণ ফিরে পেয়েছে নারায়ণগঞ্জ।
বাগেরহাটের কচুয়ার গজলিয়ায় জনসভা করেছে জামায়াত মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে গজলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও আমদানিকরা ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)।
২৫ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম মহাসমাবেশ সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের
য়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছেন মেজর (অব.) মো. সফিউল্লাহ মিঠু। তিনি কাপাসিয়ার সাবেক সংসদ সদস্য প্রয়াত ডা. মো. ছানাউল্লাহর উত্তরসূরি।