জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে ফেনী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে দাগনভূঞা উপজেলার রামনগর খাজা মঈন উদ্দিন চিশতী (রা.) উচ্চ বিদ্যালয়। জেলা শিক্ষা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে ফেনী জেলার ছয়টি উপজেলার মধ্যে প্রতিষ্ঠানটিকে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচন করা হয়।
ভোলার মনপুরায় প্রেমের টানে সিলেট থেকে আসা এক কিশোরীকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী (১৬) সুনামগঞ্জের শ্রী-নারায়নপুর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, মনপুরার উত্তর সাকুচিয়া ইউ
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজবাড়ী জেলা সভাপতি মো. শাহিন শেখকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ থেকে আটক করা হয়েছে।শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
কনকনে শীত, ঘন কুয়াশা আর চারদিকে নদীবেষ্টিত নিঃসঙ্গতা—সব মিলিয়ে কুড়িগ্রামের চরাঞ্চলের জীবন প্রতিদিনই আরও কঠিন হয়ে উঠছে। শহরের তুলনায় বহুগুণ বেশি কষ্টে দিন কাটাচ্ছে নদীঘেরা এসব এলাকার মানুষ।
পটুয়াখালীর বাউফলে সানু মৃধা (৭২) নামের এক বৃদ্ধ জামায়াত কর্মীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছিদ্দিক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দাগনভূঞায় বাণিজ্যিকভাবে আবাদ করা হচ্ছে বিটরুট, ব্রকলি, চাইনিজ ক্যাবেজ, শালগম এবং রঙিন সবজি—যার মধ্যে রয়েছে বেগুনি, রানী গোলাপি ও হলুদ রঙের ফুলকপি। এসব ফসল দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি খেতেও সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে।
খাগড়াছড়িতে নিউজিল্যান্ড বনবিহার স্থাপনের সৌজন্যে আলুটিলা আন্তর্জাতিক বন ভাবনা কেন্দ্রের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং ধারাবাহিকভাবে অষ্টমবারের মতো ত্রিপিটক পূজা, পবিত্র বুদ্ধধাতু পূজা ও বিবিধ দান উৎসর্গের মহান ধর্মীয় পূণ্যানুষ্ঠান পালিত হয়েছে।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত ‘RMSTU National Tourism Conference 2026’-এর উদ্বোধন করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা যাচাই-বাছাই শেষে ফরিদপুর-৪ আসনে বিভিন্ন কারণে বাদ পড়া প্রার্থীদের মধ্যে আপিলে ৩ জন প্রার্থী বৈধতা ফিরে পেয়েছেন। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, আপিল নিষ্পত্তি শেষে মোট ৮ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন এবং তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই এমপি প্রার্থী ও জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সা
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ বিদ্যালয় ক্যাটাগরিতে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ (এপিবিএন) বগুড়া সদর উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। সম্প্রতি শিক্ষা সপ্তাহের এক অনুষ্ঠানে বগুড়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান ও জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ এই স্বীকৃতির সনদ প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে অনিশ্চয়তায় রয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীর ফুলচাষিরা।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালেই শহরের সরকারি কেসি কলেজ চত্বরে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
কুমিল্লার নাঙ্গলকোটে গুলিতে ২ জন নিহত হয়েছেন।