| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বগুড়া লেখক চক্রের ‘বর্ষার পদাবলী’ অনুষ্ঠিত

বগুড়া লেখক চক্রের আয়োজনে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান ‘বর্ষার পদাবলী’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় শহরের ম্যাক্স মোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।

বিস্তারিত...

মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদশা এমপি

মাদকমুক্ত সমাজ গঠনে বগুড়া সদর উপজেলা বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফাঁপোর ইউনিয়ন বিএনপির আয়োজনে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কৈচড়ে বীট স্কুল মাঠে উক্ত ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউ

বিস্তারিত...

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন শেরপুরের অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম। বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. আ. কুদ্দুস।

বিস্তারিত...

জয়পুরহাটে ব্লাড ক্যান্সারে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত এসএসসি পরীক্ষার্থী আরিফিন ইসলাম ইশাদ (২১) মারা গেছেন। শুক্রবার (২৪ জুলাই) ভোরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকে

বিস্তারিত...

কালাইয়ে কৃষিপণ্য রপ্তানি অঞ্চল প্রতিষ্ঠায় স্থান নির্ধারণে মাঠ পরিদর্শনে প্রতিমন্ত্রী ও কৃষি সচিব

উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে জয়পুরহাটের কালাই উপজেলায় কৃষিপণ্য রপ্তানি অঞ্চল (Agro Export Zone) প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সম্ভাব্য স্থান নির্ধারণে শুক্রবার (২৪ জুলাই) সরেজমিনে মাঠ পরিদর্শন করেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, এমপি এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল-ই-মোহাম্মদ।

বিস্তারিত...

‘জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি’

লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন বলেছেন, ‘জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি। ৬ বছর রাষ্ট্রপরিচালনা করার পর দেখা গেল তার একটু জমি নেই বাংলাদেশে। ব্যাংকে কোনো টাকা-পয়সা নেই। স্ত্রী, পুত্র ও পরিবারকে তিনি যেভাবে লালন-পালন করিয়েছেন, সেরকম উদাহরণ মুসলিম বিশ্বে আর দেখা যায়নি।

বিস্তারিত...

শরীয়তপুরে অটো শ্রমিকদের জোর করে মানববন্ধনে নেওয়ার অভিযোগ ও অপপ্রচারের দাবি ঐক্য পরিষদের

শরীয়তপুরে অটোরিকশা শ্রমিকদের গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে মানববন্ধনে অংশ নিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ এবং তাদের সংগঠনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হয়েছে বলে দাবি করেছে শরীয়তপুর জেলা অটো শ্রমিক ঐক্য পরিষদ। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে শ

বিস্তারিত...

ভিপি বাদলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

শরীয়তপুর জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক (ভিপি বাদল) দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে দাবি করেছেন তাঁর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।

বিস্তারিত...

শর্ট-সার্কিটের আগুনে ছাই হলো অসহায় পরিবারের শেষ সম্বল

বগুড়া মহানগরের নারুলী মধ্যপাড়া, সুলতান পট্টি পুকুর সংলগ্ন একটি বাড়িতে বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরের প্রায় সব আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র। ‎‎সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, প্রতিব

বিস্তারিত...

বগুড়াসহ পাঁচ জেলার উন্নয়নে সমস্যা ও সম্ভাবনা শীর্ষক ওয়ার্কশপ

উত্তর জনপদের বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগা, গাইবান্ধা জেলার উন্নয়ন প্রেক্ষিত সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প এবং যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন বিশ্লেষকরা।

বিস্তারিত...

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

রাজধানীর কাফরুলে থানা যুবদলের সদস্যসচিবসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় অস্ত্রধারী একজনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। আহতরা হলেন- কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান ও বিএনপি কর্মী মো. ইউসুফ।

বিস্তারিত...

নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা: রিকশাচালক নিহত, আহত ৭

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশা ও একটি ট্রাককে ধাক্কা দিলে এক রিকশাচালক নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার জয়শ্রী বাজারের সাজু পাম্প সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

লক্ষ্মীপুর পৌরসভার সেবার মান নিয়ে পানিসম্পদ মন্ত্রীর ক্ষোভ

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর পৌরসভার নাগরিক সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়া তিনি পৌর এলাকায় দৃশ্যমান উন্নয়নমূলক কাজ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। শুক্রবার (২৩ জুলাই) বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবর্ধনা সভায় তিনি এভাবে ক্ষোভ প্রকাশ করেন।

বিস্তারিত...

ভবিষ্যৎ প্রজন্মকে ঘুরে দাড়াতে হলে যুব সমাজকে মাদক মুক্ত করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

মৎস ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে ঘুরে দাড়াতে হলে বাংলাদেশের যুব সমাজকে মাদক মুক্ত করতে হবে। মাদকসেবী, মাদক কারবারি ও মাদক বহনকারিদের কঠিন নজরদারিতে রাখতে হবে। যাতে কোনভাবেই মাদকের ব্যাবহার বিস্তার লাভ করতে না পারে। এজন্য সমাজের প্রতিটি শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

বিস্তারিত...

ডিডিওশিপ সংকটে বেতনহীন শরীয়তপুর সদর হাসপাতালের নার্সরা

প্রশাসনিক জটিলতার কারণে ডিডিওশিপ (ড্রইং অ্যান্ড ডিসবার্সিং অফিসার) না থাকায় শরীয়তপুর সদর হাসপাতালের নার্স ও ব্রাদাররা গত জুন মাসের বেতন এখনও পাননি। বেতন বন্ধ থাকায় অনেকেই পরিবার-পরিজন নিয়ে আর্থিক সংকটে পড়েছেন। দ্রুত এ সমস্যার সমাধান করে বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছেন তারা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪