ফেনীর পরশুরামের একটি বাসা থেকে ফারহানা আক্তার ওরফে প্রিয়া নামে এক কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে উপজেলা গেটসংলগ্ন সড়কের কাদের টাওয়ারের তিনতলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কুমিল্লা সরকারি মহিলা কলেজে জলাবদ্ধতার মধ্যেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে আলোচিত ঘটনার পর এবার শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে কলেজটির সাত শিক্ষককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পরে তাদের দেশের বিভিন্ন সরকারি কলেজে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
লালমনিরহাটের হাতীবান্ধা থানার চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযানে উদ্ধার হওয়া মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চার পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে লালমনিরহাট পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।
বাসা-বাড়িতে নিয়মিত গ্যাস সরবরাহ নিশ্চিত, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং তিতাস গ্যাসের দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের অপসারণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দারা
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তুহিন (১০ নামে) চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র। নিহত ওই শিশুর মরদেহ উদ্ধার করতে গিয়ে শোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্য দেখতে পান শিশুটি আর কেউ নেয়, সে তারই সন্তান। শুক্রবার (২৪ জুলাই) সকাল প্রায় সাড়ে ১০টার দি
দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি সরকার নিয়মিত পর্যবেক্ষণ করছে। তবে বর্তমানে জ্বালানির মূল্য বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে ম্যাজিক চুলায় ভাত রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার চাকলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম ওই এলাকার শহিম উদ্দীনের স্ত্রী।
বরিশালের বানারীপাড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সঞ্জিব রায় অরুপ (২৭) নামে এক যুবককে মারধর ও অপদস্থ করার ঘটনা ঘটেছে। এ সময় তার গলায় জুতার মালা পরিয়ে ঘোরানো হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ এলাকায় সামিরুল শাহ (৬০) নামে এক চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানান, নিহতের শরীর ও মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।নিহত সামিরুল শাহ তেকালা পশ্চিমপাড়া গ্রামের মৃত বিশারদ শাহের ছেলে। তিনি পেশায় চা বিক্রেতা ছিলেন।
নড়াইলের কালিয়া উপজেলায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদের সদস্যকে (মেম্বার) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। বিজিবির বাধায় পুশ-ইন রত ঐ ব্যাক্তিরা নদীপথে পুনরায় ভারতের মধ্যে ফিরে যেতে বাধ্য হন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘবদ্ধভাবে অশ্লীল, কুরুচিপূর্ণ ও যৌন হয়রানিমূলক কনটেন্ট ছড়ানোর অভিযোগ উঠেছে। একাধিক ফেসবুক পেজ, গ্রুপ ও ব্যক্তিগত আইডি থেকে শিক্ষক-শিক্ষার্থীদের ছবি, ভিডিও ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে আপত্তিকর পোস্ট ও ভিডিও প্রকাশের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয়জুড়ে।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সদস্যদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি নিজের সরকারি বেতন-ভাতার অর্থ থেকে চারটি শহীদ পরিবারকে মাসিক আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি দুই শহীদ পরিবারের সদস্যের সরকারি চাকরির ব্যবস্থা করেছেন।
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি বাসভবন ‘পায়রা ভবন’ সরকারি বিধি অনুসরণ না করে ভেঙে ফেলা এবং ভবনের মালামাল বিক্রির অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তারের বিরুদ্ধে। অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।
পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মিরাজ আলী (২৪) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।