স্বামী-স্ত্রী পরিচয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ভাড়াবাসায় ওঠেন তরুণ-তরুণী। একসঙ্গে থাকার ১২ দিনের মাথায় বিয়ের জন্য চাপ দেওয়ায় ওই বাড়িতেই প্রেমিকাকে খুন করে পালান তরুণ। গত ১৩ জুলাই সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার ভাড়াবাসা থেকে সাদিয়া আক্তার না
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফেরি করে ঝালমুড়ি বিক্রির আড়ালে মাদক বিক্রির অভিযোগে বাবর (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৪ নম্বর ওয়ার্ডের পারটেক্স পেপার মিলের সামনে
জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিএপি সার বিক্রির অভিযোগে মেসার্স সেলিম ট্রেডার্স-কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকা থেকে চুরি যাওয়া একটি ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বৃহস্পতিবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলায় যৌতুকের দাবিতে নির্যাতন এবং শাশুড়ি ও স্বামীর অপমান-প্ররোচনার মুখে ঋতু আক্তার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নিহতের বাবা মো. রতন হোসেন বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় নিহত গৃহবধূর স্বামী মো. এরশাদ আলী (৩৬) ও শাশুড়ি মোছা. রোকেয়া খাতুনকে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ওয়ার্কার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে নগরীর টানবাজার পৌর কলোনিতে অবস্থিত নির্বাচনী সাব-কমিটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
ঝিনাইদহের কোটচাঁদপুরে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আন্তঃবিভাগীয় ডাকাত দলের সর্দারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও কোটচাঁদপুর থানা পুলিশ। এ সময় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
যশোরের শার্শা উপজেলার ফুলসারা গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নাইম হোসাইনকে (১৪) স্থানীয় জনগণ আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে এ ঘটনাটি ঘটেছে। আটক নাইম হোসাইন উপজেলার লক্ষনপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকার আলাউদ্দিন আহমেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে পুরোনো রড ও একটি লোহার দরজা সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নৈশপ্রহরীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কয়েকজন শিক্ষক ও স্থানীয় বাসিন্দা। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক।
বগুড়াকে পরিচ্ছন্ন ও আধুনিক মহানগরী হিসেবে গড়ে তুলতে প্রতিটি ওয়ার্ডে বয়স্ক মুরব্বি ও তরুণদের সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে নগরের টিএমএসএস অডিটোরিয়ামে ‘
কুষ্টিয়ার খোকসায় প্রশাসন ও রেল কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় তিনঘণ্টা পর বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনকারিরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধা ৭টার দিকে তারা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করে আন্দোলন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন।
ফরিদপুরের ভাঙ্গায় ৭০০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গণধোলাইয়ের পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তারা হলো রাসেল মিয়া ও রনি শেখ। বুধবার মধ্যে রাতে ইয়াবা চালান নিয়ে উপজেলার নূরুল্লাগঞ্জ
বর্ষা মৌসুমে নিরবচ্ছিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী হিসেবে গামবুট, রেইনকোট ও কোটি বিতরণ করেছে লক্ষ্মীপুর পৌরসভা। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে
চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) রাতে নগরীর হালিশহর থানার বিডিআর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারি সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের সাংসদ মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘জিয়াউর রহমানের সময়ে গনভোট হয়েছিলো, এরশাদের সময়ে গনভোট হয়েছিলো, খালেদা জিয়ার আমলেও গনভোট হয়েছিল। ঐ সময়েও সংবিধানে এটি ছিলো না। সেই গনভোট যদি