| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

লোহাগড়ায় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, আটক ৪

নড়াইলের লোহাগড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন, লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান।

বিস্তারিত...

দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা ডাবলু

সেনা হেফাজতে মৃত্যুবরণকারী জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টার সময় জীবননগর পৌর কেন্দ্রীয় ঈদগাহে দ্বিতীয় জানাজা শেষে তাকে পৌর কবরস্থানে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।

বিস্তারিত...

ঝিনাইদহের কোটচাঁদপুরে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-০৬। বুধবার ভোররাতে কোটচাঁদপুর–চৌগাছা সড়কের সলেমানপুর এলাকার একটি বাগান থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

শাহরাস্তি খাল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া থেকে খুরশীদা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে সূচিপাড়া ইউনিয়নের ফেরুয়া গ্রামের হাজী বাড়ি সংলগ্ন খালের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। পরে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিস্তারিত...

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং ফ্রিজে কাঁচা খাবারের সঙ্গে রান্না করা বাসি খাবার সংরক্ষণ করার অপরাধে চাঁদপুর শহরের ঢাকা হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে মদিনাতুল উলুম মাদ্রাসায় পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠিত

লক্ষ্মীপুর পৌর শহরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মদিনাতুল উলুম রহমতে আলম ইসলামিক মিশন মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও নতুন শিক্ষাবর্ষের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বিস্তারিত...

জয়পুরহাটে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন কোতয়ালীবাগ বাজার এলাকা হতে প্রতারণামুলকভাবে ধর্ষণ মামলার এজাহার নামীয় ২নং আসামি, গোলাম রব্বানী(৩৫), পিতা- নূর মোহাম্মদ ওরফে নছির সাং-নাকুরিয়া, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করেছে, জয়পুরহাট র‍্যাব ৫।

বিস্তারিত...

রংপুরে রেক্টিফাইড স্পিরিট পানে মৃতের সংখ্যা বেড়ে ৭

রংপুরে বিষাক্ত রেক্টিফাইড স্পিরিট (মদ) পানে বিক্রেতাসহ আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে গত তিন দিনে এ ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজন। এ ছাড়া আরও বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

রাজবাড়ীর পাংশা সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত

রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় মিরাজ শেখ (১৬) ও সজীব প্রামানিক (১৭) নামে দুই কিশোর নিহত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) রাত ১০টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা কুড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

ব্যবসায়ীর জায়গা দখল করে বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যবসায়ীর ওয়ারিশি সম্পত্তি দখল করে বিএনপির ওয়ার্ড কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে দলটির এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি আব্দুল্লাহ আল ফারুক (৫০), তিনি অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।

বিস্তারিত...

শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় গণভোটের আলোচনা সভা

শেরপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসাধারণের মাঝে গণভোট সম্পর্কিত প্রচারণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বামনেচর পূর্বপাড়া হাজী ইন্তাজ আলী মোড়ে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।

বিস্তারিত...

ডিবি পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় : যুবদলের দুই নেতাসহ গ্রেপ্তার ৩

বগুড়ায় সাংবাদিক ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক সরকারি কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে যুবদলের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বিস্তারিত...

নোয়াখালীতে ব্যবসায়ীর জায়গা দখল করে বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যবসায়ীর ওয়ারিশ সম্পত্তি দখল করে বিএনপির ওয়ার্ড কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে দলটির এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি আব্দুল্লাহ আল ফারুক (৫০), তিনি অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।

বিস্তারিত...

হিমালয়ের ছোঁয়ায় পঞ্চগড়ে শীতের দাপট, তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

হিমালয়ের একেবারে কাছাকাছি অবস্থানের কারণে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের প্রকোপ আবারও চরম আকার ধারণ করেছে। উত্তরের হিমশীতল বাতাস আর কনকনে ঠান্ডায় পুরো জনপদ যেন বরফের চাদরে ঢাকা পড়েছে। তাপমাত্রার হিসাবে তেঁতুলিয়ার ওপর দিয়ে বর্তমানে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যদিও সকাল গড়ালে সূর্যের দেখা মিলছে।

বিস্তারিত...

তিনদিনে বেনাপোল বন্দরে ৪,৫০০ পাসপোর্টযাত্রী, ৯৬১ ট্রাক পণ্যের বাণিজ্য হয়েছে

বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা তিন দিনে চার হাজার ৫০৬ জন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেছেন। একই সময়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি হয়েছে মোট ৯৬১ ট্রাক পণ্য। এ থেকে ভ্রমণ খাতে সরকারের প্রায় ৩৮ লাখ ৫০ হাজার টাকা এবং বাণিজ্য খাতে প্রায় ৩৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন বেনাপোল-পেট্রাপোল রুটের এ তথ্য নিশ্চিত করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪