| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শ্রীপুরে পুকুর থেকে ককটেল উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে পিয়ার আলী কলেজের পুকুর থেকে বেশ কয়েকটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে মাছ ধরার জন্য জাল টানতে নামা স্থানীয়রা একটি ব্যাগে ককটেল দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

বিস্তারিত...

মানিকগঞ্জে ভাসমান দুস্থদের মাঝে কম্বল বিতরণ

মানিকগঞ্জে মধ্যরাতে খোলা আকাশের নিচে শুয়ে থাকা ভাসমান দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে শহীদ রফিক সামাজিক কল্যাণ পরিষদ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ডেবোনায়ার গ্রুপের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

বিস্তারিত...

নোয়াখালীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে ২ তরুণের মৃত্যু

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হয়।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত

রাঙ্গামাটির আসামবস্তী-কাপ্তাই সড়কের কামিলাছড়ি মগবান এলাকায় গাছবোঝাই একটি মিনি পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

বিস্তারিত...

চোর ধরতে নদীতে সিসি ক্যামেরা

নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদীর বুড়িদহ ঘাট মৎস্য অভয়াশ্রম রক্ষায় এক ব্যতিক্রমী ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। অসাধু মাছ চোরদের দৌরাত্ম্য ঠেকাতে এবং দেশীয় মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীর বুকে স্থাপন করা হয়েছে উচ্চক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা। এর ফলে এখন মোবাইল ফোনের মাধ্যমে অফিস কিংবা বাসায় বসেই ২৪ ঘণ্টা নদী এলাকা পর্যবেক্ষণ করা যাচ্ছে।

বিস্তারিত...

হিমালয়ের হিমেল হাওয়ায় তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ৮ ডিগ্রিতে

হিমালয়ের একেবারে কাছাকাছি অবস্থানের কারণে পঞ্চগড়ে ফের জেঁকে বসেছে শীত। জেলার তেঁতুলিয়া উপজেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। গতকালের তুলনায় তাপমাত্রা সামান্য বেড়েছে ঠিকই, তবে শীতের তীব্রতা একটুও কমেনি। টানা কয়েক দিন ধরে এ অঞ্চলে তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করছে।

বিস্তারিত...

নদীতে কন্যাশিশু ফেলে, মা থানায় এসে নিজের গ্রেপ্তার দাবি

নওগাঁর পত্নীতলায় ১৬ মাস বয়সি কন্যাশিশুকে আত্রাই নদীতে ফেলে দিয়েছেন এক মা। ঘটনার পর ওই নারী নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে নিজের গ্রেপ্তার দাবি করেন। পত্নীতলা থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মা থানায় এসে জানান, তিনি শিশুটিকে নদীতে ফেলে দিয়েছেন এবং পুলিশকে তাকে গ্রেপ্তার করার জন্য অনুরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

বিস্তারিত...

আচরণবিধি লঙ্ঘনের দায়ের চাঁদপুরের দুই আসনে প্রার্থীদের নোটিশ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাঁদপুরের দুটি সংসদীয় আসনের বিএনপি ও খেলাফত মজলিসের দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। নোটিশপ্রাপ্তরা হলেন—চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন এবং চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদ।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে উত্তেজনা, জামায়াত বিক্ষোভ

লক্ষ্মীপুর সদরের চরশাহী ইউনিয়নে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে হামলার ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার বিকেলে ঘটানো এই হামলার পর রাতেই জেলা সদর হাসপাতালে বিএনপি ও

বিস্তারিত...

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষক গুরুতর আহত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার চেংনা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে স্কুল শেষে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

কাবিখা-কাবিটা প্রকল্পের টাকা হরিলুট,তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি

গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে সরকারের কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়। অভিযোগ রয়েছে, প্রকল্পের কাজ আংশিক বা একেবারেই না করেই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পুরো বিল ছাড় করেছেন।

বিস্তারিত...

হরিণাকুণ্ডুতে মাটি খুঁড়ে আগ্নেয়াস্ত্র সদৃশ বস্তু উদ্ধার করল র‍্যাব

ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার বিরামপুর গ্রাম থেকে মাটি খুঁড়ে পরিত্যক্ত একটি আগ্নেয়াস্ত্র সদৃশ বস্তু উদ্ধার করেছে র‍্যাব-৬। তবে এ ঘটনায় কাউকে আটক বা দোষী হিসেবে চিহ্নিত করতে পারেনি র‍্যাব।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে বিএনপি–জামায়াতের পাল্টাপাল্টি হামলা, আহত-১৫

লক্ষ্মীপুরে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের বটতলা গ্রামে এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

কৃষক লাভবান হলে কৃষি উৎপাদন বাড়বে : কৃষি সচিব

গবেষণা কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে কৃষকের লাভ ও বাস্তব উপকার নিশ্চিত করতে হবে। কৃষক লাভবান হলে কৃষি উৎপাদন যেমন বাড়বে, তেমনি সামগ্রিকভাবে দেশ উপকৃত হবে বলে জানিয়েছেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া।

বিস্তারিত...

চাঁদপুরে আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান বেপারীসহ দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪