সীমান্তের ওপার থেকে আসা কোনো অপশক্তি যাতে নির্বাচনী পরিবেশে বিঘ্ন ঘটাতে না পারে, সে জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে। অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচার রোধে বিজিবি নিয়মিত তল্লাশি ও ব্লক রেইড পরিচালনা করছে।
বগুড়ায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জেলার তিন উপজেলার অন্তত পাঁচটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়।
কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি’র নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সচেতনতামূলক তৃতীয় দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিএনপি দলীয় এমপি প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার তারাগুনিয়াস্থ বাসভবন চত্বরে এ কর্মশালার আয়োজন করা হয়।
বগুড়ায় অস্বাস্থ্যকর ও অনিরাপদভাবে খাদ্য উৎপাদনের দায়ে দুটি চানাচুর কারখানাকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে সদরের এরুলিয়া বানদিঘী এলাকায় জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রাণিসম্পদ বিভাগ, শেরপুর-এর আয়োজনে সদ্য বিদায়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শেরপুর ডা. এবিএম আব্দুর রউফের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৫৬ জন মোবাইল ব্যবসায়ীকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে নওগাঁয় শান্তিপূর্ণভাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের মুক্তির মোড় নওজোয়ান ঈদগাহ মাঠের সামনে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ, নওগাঁ জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গার জীবননগরে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩৪৯ দশমিক ৪৯ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বারসহ মাহাবুল হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে ৫৮ বিজিবির সদস্যরা।
খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সহযোগিতায় খাগড়াছড়ি প্রেসক্লাবের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালার সমাপন।
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি কলেজে জোন কর্তৃক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে লক্ষ্মীছড়ি সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কলেজের অডিটোরিয়ামে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সংক্রান্ত ‘ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’র সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার তরফদার মাহমুদুর রহমান।
বাগেরহাটে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিলভার লাইন গ্রুপ বাগেরহাট জেলার সকল ইউনিয়নে সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করেছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক ও তার দুই সহকারীকে (হেলপার) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকায় বাস থেকে ওই তিনজনকে আটক করা হয়। তারা হলেন— বাসের চালক মো. আলতাফ (২৫) এবং তার সহকারী (হেল্পার) মো. সাগর (২৪) ও মো. রাব্বি (২১)।
নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযানে ২৫০০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন, সুবর্ণচর উপজেলার মোঃ আরিফ (২৫), মোঃ মাসউদ (২৯), মোঃ আকবর হোসেন সবুজ (৩৪), মোঃ সালাউদ্দিন (৩৫), মোঃ নুরুল হুদা (৩৫) এবং মোঃ জাবেদ হোসেন (৩০)।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঝিনাইদহে জেলা পুলিশের বিশেষ টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। কঠোর ব্যবস্থা গ্রহন করা হচ্ছে অবৈধ যানবাহনের বিরুদ্ধে । বৃহঃপতিবার সকাল ১১ টাই জেলা পুলিশের আয়োজনে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তা জোরদার করতে টহল ও চেকপোস্ট বসানো হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাফিক বোর্ডের উদ্যোগে কুষ্টিয়া ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২ কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।