চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিখোঁজের একদিন পর মোহাম্মদ শাহেদ ইসলাম (১৭) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শাহেদ ইসলাম মোহাম্মদ আব্দুল মোনাফ ও মোছাম্মদা জান্নাতুল ফেরদৌস বেগমের সন্তান। তাঁর বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার ৫ নম্বর পারুয়া ইউনিয়নের পূর্ব সাহাব্দী নগর মহৎপাড়া এলাকায়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর–১ (শার্শা) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৫ হাজার ৮০৭ জন, নারী ভোটার ১ লাখ ৫৫ হাজার ৮২৩ জন এবং হিজড়া ভোটার ৩ জন।
শেরপুরের নালিতাবাড়ীতে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে স্কুলে যাওয়ার পথে স্থানীয় ইসলাম উদ্দিন (৬০) শিশুটিকে ধরে তুলে বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে স্কুল শেষে বাড়িতে ফিরে সন্ধ্যায় এক পর্যায়ে প্রচণ্ড ব্যথা অনুভব ও চিৎকার করলে বিষয়টি বাবাকে জানানো হয়। রোকিয়া বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
সিটবিহীন টিকিটে স্বামীর বাসযাত্রাকে কেন্দ্র করে তর্কের জেরে এক বাসের চালককে ডেকে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) শ্যামলী রানী বর্মণের বিরুদ্ধে।
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম বাতিল ও মোবাইল ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন মোবাইল ব্যবসায়ীরা।
চট্টগ্রামের রাউজান প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভায় সর্বসম্মতিতে দৈনিক সমকালের প্রতিনিধি প্রদীপ শীলকে সভাপতি ও গ্লোবাল টিভির প্রতিনিধি নেজাম উদ্দিন রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নরসিংদীর পলাশ উপজেলায় মনি চক্রবর্তী (৪০) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়ছে। বর্তমানে দেশের অন্তত ১০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
উপমহাদেশের অন্যতম প্রখ্যাত সুফি সাধক, ফুরফুরা শরীফের পীর এ কামেল, মাদারজাদ ওলি ও গাওসুল ওয়াক্ত হযরত মওলানা শাহ সুফী নাজমুস সায়াদাত সিদ্দিকী ন’হুজুর পীর কেবলা (রহ.)-এর ৪৫তম ওফাত দিবস বুধবার, ৭ জানুয়ারি। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এতে কমপক্ষে সাত থেকে আটজন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
মানিকগঞ্জে ভেজাল খেজুরের গুড় তৈরির অভিযোগে একটি কারখানা গুঁড়িয়ে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় ককেল প্রামাণিক নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ঝিনাইদহ জেলাজুড়ে দিন দিন বেড়ে চলেছে মাটি খেকোদের দৌরাত্ম্য। প্রশাসন প্রায়ই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করলেও কোনো এক অদৃশ্য শক্তির বলে আবারও সক্রিয় হয়ে উঠছে এসব মাটি খেকো। কেউ কেউ প্রভাবশালী রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে কৃষিজমির টপ সয়েল ও পুকুর খনন করে মাটি বিক্রি করছেন ইটভাটায়।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করায় মসজিদের ইমামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সোমবার (৫ জানুয়ারি) সকালে ইমামকে লাঞ্ছিত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় তাপমাত্র ছিল ৭ ডিগ্রি সেলসিয়াসে। আকাশে কুয়াশার আধিক্য তেমন না থাকলেও হাড়কাঁপানো হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট।