| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী খৈয়াম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

বিস্তারিত...

বরিশালে দুই মামলায় আ.লীগ–জাপার ৯ নেতা কারাগারে

বরিশালে পৃথক দুই মামলায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) মোট ৯ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (২ নভেম্বর) দুপুরে উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে তারা বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসরাত জাহান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিস্তারিত...

কুষ্টিয়ায় ট্রাকের ডালা থেকে হেলপারের ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ার স্টোরস বাইপাস ফিলিং স্টেশনে পার্কিং করা একটি ট্রাকের ডালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইয়ামিন (১৮) নামে এক ট্রাক হেলপারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) ভোর থেকে দুপুরের মাঝে এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

বিস্তারিত...

বরিশালে ওএসএল ফার্মায় ৫৭০ শ্রমিক ছাঁটাই, সড়ক অবরোধে ক্ষুব্ধ কর্মীরা

বরিশালে অপসোস্যালাইন (ওএসএল) ফার্মা লিমিটেডের ৫৭০ জন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির স্টেরিপ্যাক বিভাগের শ্রমিক-কর্মচারীরা।

বিস্তারিত...

জমি নিয়ে বিরোধে বড় ভাইকে হত্যা, শেরপুরে ছোট ভাই গ্রেপ্তার

শেরপুরে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে বড় ভাই একাব্বর আলীকে (২৮) হত্যার অভিযোগে ছোট ভাই ফারুক মিয়া (২৪) গ্রেপ্তার হয়েছে। রোববার (২ নভেম্বর) রাতে সদর উপজেলার কান্দাশেরী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। নিহত একাব্বর ও গ্রেপ্তার ফারুক মৃত হায়দার আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাই-ই মাদকাসক্ত ছিলেন।

বিস্তারিত...

শ্রীপুরে ৪,৫২০ কৃষকের মাঝে প্রণোদনার সার-বীজ বিতরণ

কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে উৎসাহ দিতে মাগুরার শ্রীপুরে ৪ হাজার ৫২০ জন কৃষকের মাঝে সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

নড়াইলে প্রেম-ত্রিভুজে হত্যা: প্রেমিকাসহ দু’জনের যাবজ্জীবন

নড়াইলে মাসুম ফকির (৩৫) হত্যা মামলায় প্রেমঘটিত বিরোধের জেরে প্রেমিকা আশা বেগম (৩০) ও আরাফত শেখ (৩২)–কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিস্তারিত...

বন বিভাগের রহস্যজনক ভূমিকায় পাচারকারীদের পাল্টা চাল

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বার্মাছড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া প্রায় ১ কোটি ২০ লাখ টাকার অবৈধ কাঠ রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। অভিযোগ উঠেছে, বন বিভাগের উদাসীনতার সুযোগে ইউপিডিএফ (প্রসিত) সন্ত্রাসী গ্রুপ ও কাঠ পাচার চক্র রাতের আঁধারে কাঠ সরিয়ে ফেলেছে।

বিস্তারিত...

৯ দিন বন্ধ থাকার পর ফের খুলছে উত্তরা ইপিজেডের ৪ কারখানা

নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোনের (ইপিজেড) অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া চারটি কারখানা পুনরায় খুলছে কর্তৃপক্ষ।

বিস্তারিত...

নড়াইলে ডিসিআরের জমি দখলের চেষ্টা,ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ড়াইলের কালিয়ায় ডিসিআর মূলে ভোগদখল করা জমি দখলচেষ্টা ও থানায় অভিযোগ করে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী তৌহিদ শেখসহ স্থানীয় কয়েকজন জমির মালিক।

বিস্তারিত...

মেহেরপুরে ২১ শিক্ষার্থী সাইকেল এবং ১১ প্রতিবন্ধী পেল হুইলচেয়ার

মেহেরপুর সদর উপজেলার ১১ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার এবং ২১ দরিদ্র মেধাবী নারী শিক্ষার্থীকে সাইকেল উপহার দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন কার্যালয় চত্বরে উপহার প্রদান করা হয়।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে সম্প্রীতি মিনি ম্যারাথন ও হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “সম্প্রীতি মিনি ম্যারাথন ও সম্প্রীতি হ্যান্ডবল-২০২৫”। শনিবার সকালে শহরের পৌরসভা প্রাঙ্গণ থেকে মিনি ম্যারাথনটি শুরু হয়ে মারি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এরপর সেখানেই অনুষ্ঠিত হয় সম্প্রীতি হ্যান্ডবল ম্যাচ।

বিস্তারিত...

কুষ্টিয়ায় সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

অনলাইন পত্রিকা ও ইউটিউব চ্যানেল ‘বাংলা এডিশন’-এ নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশ করেছে কুষ্টিয়ার মূলধারার সাংবাদিকরা।সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন কুষ্টিয়া প্রেসক্লাব ও জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিস্তারিত...

নাটোরের লালপুরে ভাঙা কালভার্টে চরম দুর্ভোগ, ঝুঁকি নিয়ে চলছে মানুষ

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের একটি গ্রামীণ সড়কের ভাঙা কালভার্ট এখন স্থানীয়দের নিত্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্কুলগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কালভার্টটি যেন দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে।

বিস্তারিত...

‘জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির বক্তব্য বাদ দেওয়া হয়েছে’

জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪