ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর মাসের সামগ্রিক কর্মমূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে শেরপুর। একই সঙ্গে শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর (ডিজিএনএম) বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার অপচেষ্টার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছেন ঠাকুরগাঁও সরকারি নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর, সিনিয়র স্টাফ, নার্স ও শিক্ষার্থীরা।
চাঁদপুরের ফরিদগঞ্জে ‘মা জুয়েলার্স’ নামক দোকানে স্বর্ণালংকার চুরির ঘটনায় মূল আসামি কামাল পারভেজ মিলন (৪৬) ও সহযোগী মো. খলিল মৃধা (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭ ভরি স্বর্ণ, নগদ ৫ লাখ টাকা ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক অস্ত্র সরবরাহকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার ৩০ অক্টোবর সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষ্যে রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রাঙ্গামাটি পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে ডিউটিতে নিয়োজিত সদস্যদের এ ব্রিফিং দেওয়া হয়।
ঝিনাইদহে জাতীয়তাবাদী মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমান রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে নারী ভোটারদের দিকনির্দেশনা দিতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদরে বড় হুজুর বাড়ি দারুল নাজাত মহিলা মাদ্রাসায় ট্রান্সফর্মার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আট শিক্ষার্থী দগ্ধ হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তিনজনকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে।
নড়াইলে চাঁদা না দেওয়ায় এক মুদি ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারটি।
ঝিনাইদহ সদরের রাঙ্গিয়ার পোতা গ্রামে ধানক্ষেতে থেকে হাত-পা বাঁধা অবস্থায় ইসাহাক আলী (৬৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় দুইজনকে আটক করা হয়েছে।
গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার টিঅ্যান্ডটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী আবারও বাসা থেকে পালানোর চেষ্টা করেছেন। সম্প্রতি এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
চাঁদপুরে জুলাই মঞ্চের নেত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
ঝিনাইদহের কালীগঞ্জে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) এই মামলাটি করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা সুভাষ চন্দ্র বসু।
শিক্ষা, সমতা ও উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়ন মহিলা দলের আয়োজনে জাতীয়তাবাদী মহিলাদলের সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (২৯ অক্টোবর) বিকাল ৪ টায় ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয় স্কুল মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নদী উপকূলীয় চাঁদপুরের আট উপজেলায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৫৫৫ জন ব্যাক্তি সাপের কামড়ে আহত হয়েছেন। এর মধ্যে বিষধর সাপের কামড়ে হাইমচর উপজেলায় ১জন ও কচুয়া উপজেলায় ২জনের মৃত্যু হয়েছে।