| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চাকলাদার তৌহিদ ফন্টুর বিরুদ্ধে দেড় কোটি টাকার মামলা

যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টুর বিরুদ্ধে এবার দেড় কোটি টাকার চেক ডিজঅনারের আরও দুটি মামলা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পক্ষে যশোর শাখার প্রিন্সিপাল অফিসার মর্তুজা আহম্মেদ মামলা দুটি দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল অভিযোগ আমলে নিয়ে দুই মামলাতেই সমন জারির আদেশ দেন।

বিস্তারিত...

মেহেরপুরে অবৈধ চায়না দুয়াড়ী জাল পুড়িয়ে ধ্বংস

মেহেরপুরের আমঝুপিতে ৫০ টি অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে কাজলা ও ছেউটিয়া নদীতে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সুমাইয়া জাহান ঝুরকা।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

লক্ষ্মীপুরের রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ জাফর আহম্মেদ তুহিন (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কেরোয়া ইউনিয়নের মধ্যে কেরোয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিস্তারিত...

নওগাঁয় মানবিক বাংলাদেশ গঠন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘সবার আগে বাংলাদেশ, জাতিগত বিভেদ নয়—একসাথে দেশ গড়তে চাই’, ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে নওগাঁয় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

আশুলিয়ায় শ্রীলঙ্কান নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ায় শ্রীলঙ্কার নাগরিক সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

সুবর্ণচরে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার গণশুনানি অনুষ্ঠিত

নোয়াখালীর সুবর্ণচরে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষ্যে সেবাপক্ষ উদযাপনে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার সেবা মূলক কার্যক্রমকে আরো গতিশীল করতে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে সুবর্ণচরের চরবাটা খাসের হাট সংলগ্ন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ গণশুনানীতে সমাজের প্রায় সকল শ্রেণী-পেশার মা

বিস্তারিত...

কেসিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজ শাখার উদ্যোগে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড মাঠ প্রাঙ্গণে নবাগত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বর্ণাঢ্য অনুষ্ঠানরে আয়োজন করা হয়।

বিস্তারিত...

হালদায় ১২ বছর বয়সি ২০ কেজি কাতলার মৃত্যু

দেশের অন্যতম মিঠাপানির রুই জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে অর্ধগলিত একটি মৃত কাতলা মাছ উদ্ধার করা হয়েছে। প্রায় ২৬ ইঞ্চি দৈর্ঘ্যের কাতলা মাছটির ওজন ছিল প্রায় ২০ কেজি। বয়স আনুমানিক ১২ বছর।

বিস্তারিত...

ঝিনাইদহে হাইড্রোলিক হর্ন লাগানোর দায়ে যানবাহন ও চালককে জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়কে চলাচলকারী ৬টি যানবাহন ও চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অননুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় এসব যানবাহনকে জরিমানা করা হয়।

বিস্তারিত...

যশোরে নাতি জামাইয়ের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, আহত ৪

যশোরের ঝিকরগাছা উপজেলায় যৌতুকের জেরে নাতি জামাইয়ের ছুরিকাঘাতে মহিউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় শ্বাশুড়িসহ আরও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার নীলকণ্ঠনগর গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নে অরূপ দাস (৮) বছরের এক শিশু শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া শিশু শিক্ষার্থী মৃত্যু বিষয়টা নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

যশোরে ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন

যশোরের শার্শা উপজেলার বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলিম কর্তৃক নিজ বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিস্তারিত...

চাঁদপুরে পচা ইলিশ জব্দ, মালিকের লাখ টাকা জরিমানা

চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ভোলার মনপুরা থেকে বিক্রির জন্য নিয়ে আসা প্রায় ৩ শতাধিক কেজি পচা ইলিশ জব্দ করে মাটি চাপা এবং মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

বিস্তারিত...

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

চুয়াডাঙ্গায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা করার অভিযোগে শুকুর আলী ওরফে শুকলাল (৩৭) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪