বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর বেলাবতে বিনামূল্যে ঔষধ বিতরন ও ফ্রি মেডিকেল ক্যাম্প শুভ উদ্ধোধনকালে নরসিংদী-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন,ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দেশের স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি অনিয়ম হয়েছে।
নাটোরের লালপুরে ঈদগাহে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিবর্ষণ মামলার আত্মগোপনে থাকা দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়।
বরিশালের উজিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যার দৃশ্যমান বিচার সহ ৫ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জুলাই সনদের ভিত্তিতে ফেব্রæয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা। শুক্রবার সকাল ১০টায় নীলফামারী ডিসি মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের মাঠ থেকে দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো সময় চোরেরা এ ঘটনা ঘটায়।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী এলাকায় কুমার নদে ১২৬ বছরের পুরনো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ছাড়াও দূর-দূরান্ত থেকে আগত নদের দুই পাড়ে ও নৌকায় চড়ে নদে বিভিন্ন শ্রেণির পেশার নারী-পুরুষ ভিড় জমায়।
শরতের ভোর। আকাশ জুড়ে শান্ত নীলিমা। শিশিরভেজা ধানের ছড়ি হাওয়ায় নাচছে, বাতাসে মাটির ঘ্রাণ মিলছে প্রকৃতির গানেই। হঠাৎ উত্তর আকাশের ধূসর মেঘের আড়াল ভেদ করে এক অপূর্ব দৃশ্য উঁকি দিলো—হিমালয়ের মহিমান্বিত শৃঙ্গ, কাঞ্চনজঙ্ঘা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ থেকে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জে জয়পুরহাট প্রমিলা নারী ফুটবল দলকে ০-২ গোলে হারিয়ে নারায়ণগঞ্জ প্রমিলা নারী ফুটবল দল শিরোপা জিতেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহীরচর স্কুল মাঠে অনুষ্ঠিত হয় মুন্নু স্মৃতি নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।
বাঙালী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার ছুটিতে বেনাপোল বন্দর দিয়ে ভারত ভ্রমণে পাসপোর্টযাত্রীদের যাতায়াত বেড়েছে। টানা ছুটিতে পরিবার-পরিজন নিয়ে পূজা উপভোগ ও দর্শনীয় স্থান ভ্রমণে ভারতে যাচ্ছেন অনেকে।
খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে খাগড়াছড়ির চেঙ্গী স্কয়ারে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান, পি আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবীতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে স্থানীয় শহীদ খোকন পার্কে বগুড়া শহর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে হোসানুর রহমান এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের বিলের পাড় গ্রামে এই ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর পৌরসভার নাগরিকদের সাথে ওয়ার্ডভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ১নং ওয়ার্ডের শিশু পরিবারে ওই ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।