| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাউফলে বিপুল পরিমাণ সরকারী বই বিক্রির অভিযোগ

বাউফলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল পরিমাণ বই গোপনে বিক্রির সময় হাতেনাতে ধরে বইগুলো উদ্ধার করেছে শিক্ষার্থীরা। পরে সেগুলো বিদ্যালয়ে জমা দেয়া হয়েছে। অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক এই বই বিক্রির সঙ্গে জড়িত আছেন।

বিস্তারিত...

টিকটক করার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে বলাকা কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে নূর ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫ টার দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

বাউফলে প্রশাসনের উপস্থিতে শিক্ষার্থীকে ছুরিকাঘাত, পুলিশসহ আহত ২

বাউফলে গ্রীষ্মকালীন ফুটবল খেলা প্রতিযোগিতার অনুষ্ঠানে মো. আবদুল্লাহ আরাফাত (১৫) নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করেছে অপর এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার সময় বাউফল পাবলিক মাঠে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী নাজিপুর ইউনিয়নের ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ও একই ইউনিয়নের ইসমাইল গাজীর ছেলে।

বিস্তারিত...

রংপুরে পূজা মন্ডপের শেষ সময়ে তড়িঘড়ি করে চলছে প্রস্তুতির কাজ

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে রংপুরের সর্বত্র উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। পূজা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে এখনো চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির তাড়াহুড়া। প্রতিমা সাজানো, রং তুলি দিয়ে শেষ আঁচড়, লাইটিং, আলোকসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের কাজে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন আয়োজক ও শিল্পীরা।

বিস্তারিত...

স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে উত্তেজনা,আধাবেলা সড়ক অবরোধ

গাড়ি ভাঙচুর, আগুন লাগানো, গাছ কেটে সড়কে ফেলা এবং টায়ার জ্বালিয়ে পিকেটিংয়ের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি। এক মারমা স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে।

বিস্তারিত...

আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে গোকুল ইউনিয়ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট ২০২৫”-এর ফাইনালে উঠেছে গোকুল ইউনিয়ন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ১৬নং ওয়ার্ডকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারায় গোকুল ইউনিয়ন। বিজয়ী দলের হয়ে আতিক দুটি এবং মিষ্টার ও বাবু মিয়া একটি করে গোল করেন।

বিস্তারিত...

শেরপুরে স্বাস্থ্য সেবা পর্যবেক্ষণ কমিটির হাসপাতাল পরিদর্শন

শেরপুর জেলা সদর হাসপাতালে স্বাস্থ্য সেবা পর্যবেক্ষণ সংক্রান্ত কমিটি পরিদর্শন করেছে। বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।

বিস্তারিত...

শেরপুরে এনসিপির সদর উপজেলা সমন্বয় কমিটি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শেরপুর সদর উপজেলা শাখার সমন্বয় কমিটি অনুমোদন করা হয়েছে। এতে নুর ইসলামকে প্রধান সমন্বয়কারী ও মো. রাশেদুল ইসলামকে ১নং যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেইজে ওই কমিটি অনুমোদন দেওয়া হয়।

বিস্তারিত...

আড়াই কোটি টাকার অবৈধ পণ্য জব্দের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

বেনাপোল স্থলবন্দরের বাইপাস সড়ক থেকে কাগজপত্রবিহীন আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য আটকের ঘটনায় নড়েচড়ে বসেছে বন্দর কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে বন্দরের উপ পরিচালক রাশিদুল সজীব নাজিরকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ।

বিস্তারিত...

নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত বেলাল হোসেন চৌধুরী(৬০) সুবর্ণচরের ৫ নং চরজুবলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পশ্চিম চরজুবলী হারিছ চৌধুরী বাড়ির মৃত ছায়েদল হক চৌধুরীর মেজো ছেলে ও হারিছ চৌধুরীর বাজারের প্রবীণ হার্ডওয়ার ব্যবসায়ী। তিনি হারিছ চৌধুরী বাজার জামে মসজিদের সেক্রেটারি ছিলেন।

বিস্তারিত...

নারায়ণগঞ্জ শহরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে র‍্যাব-১১ এর অধিনায়ক

নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এসএম সাজ্জাদ হোসেন।

বিস্তারিত...

কালিহাতীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু,আহত ১

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় অনিক (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অপর আরোহী আবীর হোসেন (১৫)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জামালপুর-টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কালিহাতী পৌরসভার চাটিপাড়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক টাঙ্গাইল সদর উপজেলার বিন্যাফৈর গ্রামের নিশান আলীর ছেলে।

বিস্তারিত...

শারদীয় দুর্গাপূজায় টানা ৬ দিন বেনাপোল-পেট্রাপোলে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

ভারতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর। এসময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বিশেষ ব্যবসায় ইলিশ মাছ আমদানি চালু থাকবে।

বিস্তারিত...

অভয়নগরে বিদ্যালয়ের মাঠ থেকে মরদেহ উদ্ধার

অভয়নগরে যশোরের অভয়নগর উপজেলার সিদ্দ্বিপাশা ইউনিয়নের নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নসিব তালুকদার (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ।

বিস্তারিত...

নতুন-পুরাতনের সেতুবন্ধনে ভিন্নমাত্রার নবীন বরণ

মানিকগঞ্জে 'মন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে'র এবারের নবীন বরণ আয়োজন ছিল ভিন্ন মাত্রার। শুধু গান, কবিতা আর নাচের ভেতর সীমাবদ্ধ না থেকে অনুষ্ঠানটি পরিণত হয়েছিল নতুন-পুরাতনের এক সেতুবন্ধনে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকায় অবস্থিত এই কলেজটিতে নবীন বরণ উৎসব পালন করেছেন প্রতিষ্ঠানটি। উচ্চমাধ্যমিকে ভর্তিরত শিক্ষার্থীদের কলেজের প্রথম দিনটি স্মরণীয় করে রাখতেই কলেজ কর্তৃপক্ষের এ আয়োজন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪