| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসের ধাক্কায় শ্রাবন্তী (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার ( ২৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে মহাসড়কের বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই জড়িতদের গ্রেপ্তার ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। দুর্ভোগে পড়েন শত শত যাত্রী ও চালকরা।

বিস্তারিত...

নির্বাচিত সরকার ছাড়া জনগণের সমস্যা সমাধান করা সম্ভব নয়: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘এক বছর হয়ে গেছে, কোন সরকার নেই কিন্তু, আছে অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হল একদিকে বিচার করা, আরেকদিকে সংস্কার করে নির্বাচনটাকে নিয়ে আসা। যে নির্বাচনের মাধ্যমে আপনাদের প্রতিনিধি যিনি আপনাদের রাস্তা, এলাকার উন্নয়ন, স্কুল-কলেজ-মাদ্রাসা ও সমাজের বিচার আচার সবকিছুকে সমন্বয় করে একটি স্বাভাবিক জীবন যাপনের ব্যবস্থা করবেন। সেই সরকারের অপেক্ষায় আমরা আছি। নির্বাচিত সরকার ছাড়া কোনভাবেই জনগণের সমস্যা সমাধান করা সম্ভব নয়। ’ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নে মহিলা দল আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদে নির্বাচিত প্রতিনিধি নেই, দেশে নির্বাচিত সরকার নেই। যার কারণে গত এক বছর কিছুটা হলেও আগের ১৭ বছরের রেশ আমরা টানছি। ব্যাংকে যান, বিচারালয়ে যান, সামাজিক উন্নয়নের কাজে যান, স্কুল-কলেজ সবকিছুতেই অচল অবস্থা। ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ হয়ে গেছে, স্থবির হয়ে রয়েছে। পারিবারিকভাবে সবাই একটা কষ্টের মধ্যে এখনো আছে। এই কষ্ট, এই দূর্ভোগ থেকে বের হয়ে আসতে একটি নির্বাচিত সরকার লাগবে।’ এ্যানি চৌধুরী বলেন, ‘আমরা বিএনপি নির্বাচিত হয়ে ২০০১ ও ১৯৯১ এ ছিলাম। স্বাধীনতার পরে জিয়াউর রহমান গ্রামেগঞ্জে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সঙ্গে সম্পর্ক করে এই দলটি সৃষ্টি করেছেন। বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত এই দলটা ধরে রেখেছেন। তারেক রহমান অত্যাচারিত হয়েও লন্ডনে থেকে আমাদের সাথে কথাবার্তা বলে আপনাদের পাশে থেকে কাজ করার জন্য নির্দেশ দিয়ে এখন পর্যন্ত নেতৃত্ব দিচ্ছেন এই দলের।’ তিনি বলেন, একটা নির্বাচন যদি হয় আমার দৃঢ় বিশ্বাস আপনাদের ভোটের মাধ্যমে জনগণের সরকার হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। ক্ষমতায় আসার জন্য আপনাদের যে ভোট, এই ভোট আপনাদের আমানত, দীর্ঘদিন ভোট দিতে পারেননি। আপনারা তারেক রহমান, খালেদা জিয়া ও ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার অনুরোধ করছি। তিনি আরও বলেন, আমি ২০০১ ও ২০০৮ এ আপনাদের নির্বাচিত প্রতিনিধি হয়ে কি কি কাজগুলো করেছি আপনারা দেখেছেন। আমার বিশ্বাস যদি নির্বাচনটা হতো- ২০১৪, ২০১৮ ও ২০২৪ এ আপনারা ভোট দিয়ে ধানের শীষকেই নির্বাচিত করতেন। ফেব্রুয়ারি মাসে নির্বাচন, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের দলের সরকার, উন্নয়নের সরকার, আপনাদের পাশে যে থাকবে বিএনপির সরকার, ধানের শীষের সরকার, তাদেরকে আপনারা নির্বাচিত করে আনার জন্য এখন থেকে ঘরে ঘরে কাজ করবেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, চন্দগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া ও জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার প্রমুখ। রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

বিস্তারিত...

বগুড়ায় আঞ্চলিক স্কুল সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আঞ্চলিক স্কুল সাঁতার প্রতিযোগিতা শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া সুইমিংপুলে অনুষ্ঠিত হয়েছে। বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

বিস্তারিত...

গোপালগঞ্জে বাস ও ইজিবাইক সংঘর্ষে নিহত বেড়ে ৪

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। হতাহতদের পরিচয় এখানো জানা যায়নি।

বিস্তারিত...

চরভদ্রাসনে বিএনপি নেতার দখল করা জমি মুক্ত করল আদালত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে পূর্ব বি.এস ডাঙ্গী গ্রামের বিএনপি নেতা এ.জি.এম বাদল আমিন গং কর্তৃক ৩৫ বছর আগের জবর দখলকৃত তার বসতভিটে সংলগ্ন ১ একর সাড়ে ৭ শতাংশ জমি অবশেষে দখল মুক্ত করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছেন বিজ্ঞ আদালত।

বিস্তারিত...

মানিকগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

“টেকসই উন্নয়নে পর্যটন” প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে সরকারি কর্মকর্তা, বেসরকারি খাতের উদ্যোক্তা ও বিভিন্ন সংগঠনের কর্মীরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

বিস্তারিত...

গণমাধ্যম কর্মীদের সাথে হেযবুত তওহীদের মতবিনিময়

‘স্রষ্টার জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরেও হেযবুত তওহীদের উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

পূজার ছুটি শুরুর আগেই কক্সবাজারে পর্যটকদের ভিড়

টানা এ ছুটি শুরু হওয়ার আগেই কক্সবাজারে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা। ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিনেই কক্সবাজার শহরের কলাতলী, লাবণী ও সুগন্ধা সৈকতে পর্যটকদের পদচারণায় মুখরিত ছিল।

বিস্তারিত...

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে দ্বিতীয় দফায় জেলায় জুম্ম ছাত্র জনতার ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫ টা থেকে শুরু হওয়া অবরোধে জেলার বিভিন্ন সড়কে পিকেটিংয়ের খবর পাওয়া গেছে। অবরোধ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বিস্তারিত...

বৈধ নির্বাচন আয়োজন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশে একটি বৈধ নির্বাচন আয়োজন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

বিস্তারিত...

যশোরে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক

যশোরে মায়ের অসুস্থতার কথা বলে মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়া এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।

বিস্তারিত...

শেরপুরে পিআর পদ্ধতি ও বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

শেরপুরের শ্রীবরদীতে ৫-দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিস্তারিত...

পাঁচ দফা দাবিতে জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুলাই সনদের আইন ভিত্তি ও পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ বাংলাদেশ জামায়াত ইসলাম ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামালপুর জেলা ও ইসলামপুর উপজেলাসহ জেলার সাত উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিস্তারিত...

মেহেরপুরে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জুলাই সনদ বাস্তবায়ন ও আগামী ফেব্রুয়ারির মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মেহেরপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াত ইসলামী। শুক্রবার বিকেলে শহরের কলেজ মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

নাটোরে পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫- দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪