চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল পৌনে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান।
সেন্ট মার্টিন থেকে টেকনাফ ফেরার পথে বঙ্গোপসাগরে স্পিডবোট ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সেন্ট মার্টিন ইউনিয়নের পূর্ব পাড়ার বাসিন্দা মরিয়ম আক্তার এবং তার মেয়ে শিশু মাহিমা আক্তার।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে পীরগঞ্জ উপজেলার উত্তর মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে অধিদপ্তর।
শীতের প্রথম ঝাপটাতেই উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে দেখা দিয়েছে শিশু রোগের ভয়াবহ প্রকোপ। ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ ঋতুকালীন ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন দেড় থেকে দুই শতাধিক শিশু ভর্তি হচ্ছে জেলা সদর হাসপাতালে। ৪৫ শয্যার শিশু ওয়ার্ডে এখন তিল ধারণের ঠাঁই নেই। মেঝেতে, বারান্দায়, এমনকি করিডোরেও শুইয়ে রাখা হচ্ছে রোগাক্রান্ত শিশুদের।
দিনাজপুরে শীতের তীব্রতা ক্রমেই বেড়েই চলেছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ, যা শীত অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।
‘টাকা ছাড়া কারও মূল্য নেই’—এমন চিরকুট লিখে আত্মহত্যা করেছেন ঝিনাইদহের এক ট্রাকচালক। চিরকুটটি তিনি লিখেছেন তার স্ত্রীকে উদ্দেশ্য করে। এতে আরও লেখা ছিল— “আমি চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরব না। পারলে আমাকে ক্ষমা করে দিও।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. মুছা মিয়া (৫৯)-এর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার হোসেনপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নগরীর চকবাজার ওয়ার্ডের কাতালগঞ্জ নবপণ্ডিত বৌদ্ধ বিহারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক বিশেষ সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁয় আমন ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে পোকার উপদ্রব ও নভেম্বরের বৃষ্টিতে মাটিতে ধান শুয়ে পড়ায় ফলন কম হচ্ছে। এছাড়া শ্রমিক সংকটে বাড়তি মজুরি ও ধানের দাম কম হওয়ায় উৎপাদন খরচ ওঠা নিয়ে শঙ্কায় কৃষকরা।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. রাকিব হোসেন রাব্বি (২১)-এর বিরুদ্ধে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।
মেহেরপুরের বাজিতপুর সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ এক ভারতীয় নাগরিকসহ ২ জনকে আটক করেছে বিজিবি। রবিবার বিকেল ৪টার দিকে বাজিতপুর সীমান্তের ১১৭/৬ এস নম্বর পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়।
রিপোর্টার্স২৪ ডেস্ক : সিলেট নগরীর বেশ কিছু এলাকায় আজ সোমবার (১ ডিসেম্বর) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মট্রান্সফরমারের জরুরি সংস্কার, সংরক্ষণ এবং গাছের ডালপালা অপসারণ– এসব কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২।
বাংলাদেশে পর্যটকদের প্রিয় গন্তব্য প্রবালদ্বীপ সেন্টমার্টিন ভ্রমনে নিষেধাজ্ঞা শিথিলের প্রথমদিনে তিনটি জাহাজ ছেড়েছে দ্বীপটির উদ্দেশে। এই তিনটি জাহাজে প্রায় ১২শ পর্যটক যাচ্ছে।
যশোরের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, সরকারের সঙ্গে নাগরিকের সম্পর্ক সুদৃঢ় করে সেবা নিশ্চিতের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠাই জেলা প্রশাসনের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, যশোর ইতিহাস–ঐতিহ্যের জেলা; অতীতের মতোই যশোর ভবিষ্যতেও অগ্রগতির প্রথম সারিতেই থাকবে।
কক্সবাজারে কৃষিজমির ধান খাওয়া নিয়ে বিরোধের জেরে সালিশ চলাকালে প্রতিপক্ষের গুলিতে মোহাম্মদ শরীফ (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।