এবার দলের নির্বাচনী ইশতেহারে দেশের নারী, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিষয়ভিত্তিক পোস্টার প্রকাশ করা হবে বলে জানায় বিএনপি। তার আগে বিষয়ভিত্তিক পোস্টার তৈরির দায়িত্বে থাকা বিশেষজ্ঞদের সঙ্গে নেতাদের বৈঠক হয়েছে বলে জানা গেছে।
নতুন রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই বিএনপি-জামায়াতের বাইরে একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে দেশবাসী।
কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনার পর জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে। দলটির আমির ডা শফিকুর রহমানের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা ১৭ আসনে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতিদন্ডি প্রার্থী ডা এস এম খালিদুজ্জামান সহ তৃনমূলের অন্যান্য নেতা কর্মীরা।
বিএনপি আগামী জাতীয় নির্বাচনের নির্বাচনী প্রচার ও ইশতেহারের কৌশল চূড়ান্ত করেছে। দলের সূত্র জানিয়েছে, এবারের নির্বাচনী ইশতেহারের মূল বিষয়গুলো দেশব্যাপী সাতটি ভেন্যুতে পোস্টার আকারে প্রচার করা হবে। বিষয়ভিত্তিক পোস্টারে নারী, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যুব, সংখ্যালঘু ও সামাজিক নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি তুলে ধরা হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, পুলিশ সুপারদের লটারির মাধ্যমে বদলি একটি রাজনৈতিক দলের দাবি। পুলিশ সুপার (এসপি) বদলিতে লটারি একটি ভালো পদ্ধতি হতে পারে না। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
খুলনা অঞ্চলের রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন ডুমুরিয়ার ব্যবসায়ী কৃষ্ণ নন্দী। জামায়াতে ইসলামীর নানা কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রকাশ্যে প্রচারণার মাধ্যমে তিনি দ্রুতই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে—খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে তিনি জামায়াতের মনোনয়ন পাচ্ছেন।
ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, কোনো ধরনের ঝামেলা ছাড়াই ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে প্রতিহিংসা ভুলে একটি সুন্দর ও ভালোবাসার দেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পরিবর্তন করা হলো কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির। রোকনদের প্রত্যক্ষ ভোটে নতুন আমির নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক ফ্যাকাল্টি সভাপতি ও সাবেক জেলা আমির আজিজুর রহমান সরকার স্বপন। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা কার্যালয়ে তাকে শপথ পাঠ করানো হয়। শপথ গ্রহণের সময় নবনির্বাচিত আমির আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
বন্দর পরিচালনা বা এলডিসি থেকে উত্তরণের মতো কৌশলগত ও দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়ার বৈধ এখতিয়ার অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, একটি দেশ যেই সরকারকে নির্বাচিত করেনি, সেই সরকার দেশের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না। মঙ্গলবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল ও ঢাকার পানগাঁও নৌ টার্মিনাল বিদেশি কোম্পানিকে হস্তান্তর নিয়ে চলমান বিতর্কের মধ্যে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ একটি ইংরেজি পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দল নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় অতিরিক্ত প্রস্তুতিও গ্রহণ করা হবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবু
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালের কেবিনে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকা
দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরতে প্রস্তুত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে, যদিও নিরাপত্তা ও কৌশলগত কারণে সুনির্দিষ্ট তারিখ প্রকাশ করা হয়নি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশকে আবারও জামায়াত-বিএনপির প্রভাবাধীন করার কোনো সুযোগ নেই। জনগণের শক্তিতেই তারা এগোতে চান এবং সাধারণ মানুষের সন্তানদের মনোনয়ন দিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলাই এনসিপির লক্ষ্য।
বিএনপির সাবেক সংসদ সদস্য ও বর্তমান নির্বাচনী প্রার্থী হারুনুর রশীদের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। এক সমাবেশে তিনি হিন্দু সম্প্রদায়ের পূজাকে ‘শয়তানের ইবাদত’