সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক শোক বার্তায় তিনি শোক প্রকাশ করেছেন। মমতা বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খা
মা খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও আবেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য।’
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই শোক জানান জয়।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকটি মঙ্গলবার দুপুর ১২টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকটি বিশেষভাবে জরুরি ভিত্তিতে ডাকা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান এবং সংগ্রামের স্মৃতি চিরকাল সংরক্ষিত থাকবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তিনি খালেদা জিয়ার প্রয়াণে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শোক প্রকাশ করে এসব মন্তব্য করেন।
বাংলাদেশের রাজনীতির এক প্রতীক, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক প্রভাবশালী অধ্যায়ের অবসান ঘটিয়ে না ফেরার দেশে চলে গেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই শূন্যতা শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং বিশ্বব্যাপী গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রেও এটি এক গভীর ক্ষতি।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী এক সপ্তাহ ব্যাপী শোক পালন, দলীয় কর্মসূচি ও বিভিন্ন কর্মসূচি গ্রহণের ঘোষণা করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা ডা. তাসনিম জারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোমবার (২৯ ডিসেম্বর) তিনি রাজধানীর সুবজবাগ থানার নির্বাচন কর্মকর্তার কাছে পাঁচ হাজার ভোটারের স্বাক্ষরসহ মনোনয়নপত্র জমা দেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) এবং ব্যারিস্টার আনিসুল ইসলামের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রার্থীরা লাঙল প্রতীক চেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।